Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কোচ জাফরুল এহসানের মৃত্যু, বিসিবির শোক

  • Reporter Name
  • Update Time : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
  • ২৭ Time View

অনলাইন ডেস্ক : অনেকদিন ধরেই অসুস্থতার সঙ্গে লড়ছিলেন বিসিবির সিনিয়র হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ জাফরুল এহসান। সুস্থ হয়ে আবারও মাঠে ফেরার আশা ছিল তার, কিন্তু সেটি আর হলো না। কোচ জাফরুল এহসান না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। ২০২২ সালের ডিসেম্বর থেকে অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার (এএমএল) সঙ্গে লড়াই করছিলেন তিনি।

আজ মঙ্গলবার (১৮ জুন) সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই টাইগার কোচ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জাফরুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বিবৃতিতে জাফরুল এহসানের কোচিং ক্যারিয়ারের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

২০০৬ সালে বিসিবির সঙ্গে যুক্ত হয়েছিলেন জাফরুল এহসান। এরপর থেকে তিনি বিভিন্ন ভূমিকায় যুক্ত ছিলেন বিসিবির সঙ্গে। এইচপির প্রধান কোচ ও ব্যাটিং কোচ ছিলেন ২০১৫ থেকে ২০২২ সাল পর্যন্ত।

২০১০ থেকে ২০১৩ পর্যন্ত বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ ছিলেন তিনি। এর আগে ২০০৭ থেকে ২০০৮ পর্যন্ত জাতীয় নারী দলের প্রধান কোচ ছিলেন। জাফরুল এহসান কাজ করেছেন বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং কোচ হিসেবেও।

লেভেল ৩ সার্টিফাইড কোচ জাফরুল এহসান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল), বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) এবং বাংলাদেশ প্রিমিয়ার লিগসহ (বিপিএল) ভিন্ন ভিন্ন পর্যায়ে কোচিং স্টাফে যুক্ত ছিলেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কোচ জাফরুল এহসানের মৃত্যু, বিসিবির শোক

Update Time : ০৬:৫৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪