Dhaka ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ে করছেন কবে জানালেন রুক্মিণী

  • Reporter Name
  • Update Time : ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
  • ২ Time View

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারে বেশি কিছু হিট ছবি উপহার দিয়ে বেশ পরিচিতি পেয়েছেন টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কিন্তু অধিকাংশ সিনেমায় অভিনেত্রীর বিপরীতে দেখা গেছে টালিউড নায়ক দেবকে। ফলে অল্প সময়েই ‘দেবের নায়িকা’ হিসেবে তকমা পেয়েছেন এই অভিনেত্রী। পাশাপাশি দেব-রুক্মিণীর রসায়ন নিয়েও উঠেছে গুঞ্জন। তারা বিয়ে করেছেন এমনকি তাদের একটি সন্তান আছে বলেও গুঞ্জন উঠেছে বহুবার।

সম্প্রতি ভারতের একটি গণমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন রুক্মিণী। এ সময় কথা ওঠে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে; মুখ খোলেন দেবের সঙ্গে তার সম্পর্ক নিয়ে।

বিয়ে নিয়ে কী চিন্তাভাবনা, এমন প্রশ্নে রুক্মিণী জানান, যে বছর মিডিয়া তার এই বিয়ে নিয়ে মাথা ঘামাবে না, সেই বছরেই শুভ কাজটি সেরে নেবেন অভিনেত্রী। বলেন, ‘আমার মা জিজ্ঞেস করে না, তোমরা জানতে চাইছো কেন? দেখো যেদিন মনে হবে আমি বিয়ের জন্য প্রস্তত, তখন করে নেব।’

রুক্মিণী আরও বলেন, ‘বিয়ে লুকিয়ে রাখতে একদমই বিশ্বাসী নই। আমি জীবনে যে পদক্ষেপই নিয়েছি সামনাসামনি নিয়েছি। সবে কাজ শুরু করেছি। এত ব্যস্ততা রয়েছে যে বিয়ের প্ল্যান করা সম্ভব নয়। যখন হবে, তখন হবে। কিন্তু বিয়ের চেয়ে আগে কমিটমেন্টটা বেশি জরুরি।’

দেবের সঙ্গে রুক্মিণীর বিয়ে হয়ে গেছে, এমন গুঞ্জন নিয়ে অভিনেত্রী বলেন, ‘ওহ গড! এটা যে কোথা থেকে আসছে! গুগলেও পৌঁছে গেল। শুধু তাই নয়, একটা বাচ্চার কথাও আছে, সে আমার ভাগ্নি। যেহেতু ভাগ্নি আমাইরার সঙ্গে এত ছবি, ওকে আমার বাচ্চা বানিয়ে দিয়েছে।’

রুক্মিণীর ব্যস্ততা এখন তার আসন্ন ছবি ‘বুমেরাং’-এর প্রচার নিয়ে। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি। সেখানে রুক্মিণীর বিপরীতে অভিনয় করেছেন জিৎ। যেখানে নিশা-রোবটের দ্বৈত চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুক্মিণীর ক্যারিয়ারে বড় চমক হতে চলেছে এই ছবি।

সম্প্রতি সামাজিক মাধ্যমে টাক মাথার ছবি শেয়ার করেছিলেন রুক্মিণী। মূলত ‘বুমেরাং’ চলচ্চিত্রের দ্বৈত চরিত্রের একটি চরিত্র রোবট এর জন্য এমন চেহারায় আসছেন তিনি। রুক্মিণীর এমন বিরল লুকে তার ভক্ত অনুরাগীরাও বেশ সাড়া দিয়েছেন। কেউ কেউ তো অভিনেত্রীর এই চরিত্রকে অনুকরণ করে ন্যাড়া হয়েও দেখিয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ে করছেন কবে জানালেন রুক্মিণী

Update Time : ০১:০৩:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪