Dhaka ১১:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪
  • ৩০ Time View

অনলাইন ডেস্ক : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতপুরের সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩) ও আল আমিন (২৭)।

স্থানীয় ব্যবসায়ী হাজী ফয়সাল মল্লিক জানান, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত ঘোষণা করেন। বাকিরা সুস্থ আছে।

বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ক্রিকেট খেলার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু

Update Time : ১০:১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০২৪