Dhaka ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বিদ্যমান  আইন বাস্তবায়নে সারাদেশে বিশেষ অভিযান দিনাজপুরে উট পাখির সফল প্রজনন বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত প্রাসঙ্গিক : রাষ্ট্রপতি  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

জুয়া কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন মাহি

  • Reporter Name
  • Update Time : ১১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
  • ১ Time View

অনলাইন ডেস্ক : অভিনেত্রী মাহিয়া মাহি ব্যক্তি জীবন নিয়ে নানা কারণে আলোচনা-সমালোচনার শিকার হয়েছেন। সম্প্রতি জুয়া কোম্পানির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও শেয়ার করেন।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি মাহিয়া মাহি। আজকে আমি তোমাদের জন্য দারুণ একটি নিউজ নিয়ে এসেছি। আমি নতুন এক ফ্যামিলিতে যোগ দিতে যাচ্ছি। সেখানে জয়েন হতে যাচ্ছি শুভেচ্ছাদূত হিসেবে। অনেক চমক নিয়ে আসব তোমাদের কাছে।’

এরপর সেই ভিডিওতে ভক্তদের অনেকে বিরূপ মন্তব্য করেছেন। তাজ সোহেল নামে একজন লিখেছেন, ‘রাজশাহীর মেয়েদের কি ভোটের সময় এই ইনকামের কথায় বলেছিলেন ফ্রিল্যান্সিং। প্রতারককে এই জন্য কেউ ভোট দেয় নি।’

সামিয়ুল ইসলাম নামে আরেকজন লিখেছেন, ‘এরকম নিষিদ্ধ বেটিং প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়া কী তার শোভনীয়? এতে মাহির নৈতিকতা নিয়েও প্রশ্ন ওঠে। এদিকে মাহির হাতে নেই নতুন সিনেমা। নির্বাচনে হেরেছেন। দ্বিতীয় সংসার ভেঙেছে। তবে নিজেকে ফিরে পেতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। তাই নিজের বিবেক নষ্ট করে জনগণ কে জুয়া খেলতে বলছেন।’

এবার মাহি আলোচনা-সমালোচনার বিষয়ে মুখ খুলেছেন। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জুয়া কোম্পানিতে যুক্ত হয়ে অবৈধ কিছু করিনি। চুক্তিতে স্পষ্টভাবে লেখা আছে ক্রিকেট রিলেটেড ইনফরমেটিভ প্ল্যাটফর্ম অ্যান্ড নট প্রমোটিং ক্যাসিনো। আমি এভাবেই তাদের সঙ্গে চুক্তি করেছি। আমাদের দেশের অনেকেই এ ধরনের চুক্তি করেছেন। আর অবশ্যই আমি বেটিং অ্যাপের সঙ্গে নেই, ভবিষ্যতেও থাকব না।’

উল্লেখ্য, মাহিয়া মাহি ২০১২ সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ভালোবাসার রং’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। ২০১৩ সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে, এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন।

২০১৪ সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দবির সাহেবের সংসার, হানিমুন, অনেক সাধের ময়না এবং দেশা: দ্য লিডার এর মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি

জুয়া কোম্পানির সঙ্গে চুক্তির বিষয়ে মুখ খুললেন মাহি

Update Time : ১১:৩৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪