Dhaka ০৬:৪১ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোহিনী

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ওপার বাংলার গায়ক শোভন গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী সোহিনী সরকারের বিয়ের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে আলোচনা-সামলোচনার ঝড় বয়ে যাচ্ছে। কয়েক মাস আগে গুঞ্জন রটেছিল, বিদেশে ছুটি কাটাতে গিয়ে বাগদান সেরেছেন। যদিও এই গুঞ্জন ‘মিথ্যা’ বলে দাবি করেন সোহিনী।

এদিকে, বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে সোহিনী অভিনীত ‘অথৈ’ মুক্তির (১৪ জুন) একমাস পরই শোভনের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এবার নীরবতা ভেঙে ইতোমধ্যেই বিয়ের কেনাকাটা শুরু করেছেন এ তারকা জুটি।

বিয়ের বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহিনী বলেন, বিয়েটা হলে হবে, ‘বিয়েটা হলে হবে আর কী। তবে বিয়ে হলে বিয়ের প্রিমিয়ার হবে না।’

প্রসঙ্গত, ডেল-অভিনেতা রণজয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কের ইতি টানার পর গায়ক শোভনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী সোহিনী। তাদের প্রেম এখন ওপেন সিক্রেট। গায়কের থেকে অভিনেত্রী প্রায় ৬ বছরের বড়। পার্টি, ভ্যাকেশন থেকে যে কোনও উৎসবে তাদের নানা আদুরে মুহূর্তের ঝলক মেলে সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগে বিদেশের একসঙ্গে ঘুরতে গিয়েছেন।

২০০৬ সালে টিভি ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন সোহিনী সরকার। তারপর ‘ওগো বধূ সুন্দরী’, ‘অদ্বিতীয়া’, ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে অভিনয় করেন। তবে ২০১১ সালে ‘অদ্বিতীয়া’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

২০১৩ সালে ‘রূপকথা নয়’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে সোহিনী সরকারের। একই বছর ‘ফড়িং’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি। এক বছরের বিরতি নিয়ে ‘ওপেন টি বায়োস্কোপ’ সিনেমায় অভিনয় করেও খ্যাতি কুড়ান। ২০১৯ সালে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন এই নায়িকা। বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সোহিনী

Update Time : ০৯:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪