Dhaka ০৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

বাড়ি ফিরেও সুপ্তি আমাকে মিস করায় : পরীমণি

  • Reporter Name
  • Update Time : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি বর্তমানে ব্যস্ত রয়েছেন ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য নির্মিতব্য ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এর শুটিংয়ে।

ওয়েব সিরিজটি নির্মাণ করছেন ‘দেবী’খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামের একটি চরিত্রে। শুটিং করতে গিয়ে সেই চরিত্রের মায়ায় পড়েছেন তিনি।

বেশ কয়েকদিন ধরেই ‘রঙিলা কিতাব’-এর শুটিং লোকেশনের ছবি দিচ্ছেন এই নায়িকা। তারই ধারাবাহিকতায় সোমবার কলাককুশলীদের সঙ্গে একটি সেলফি ভিডিও দিয়েছেন তিনি। যার ক্যাপশনে জুড়ে দিলেন সুপ্তি নামের ওই চরিত্রে ডুবে থাকার গল্প।

ফেসবুকে পরী লিখেছেন, ‘চরিত্র হয়ে কাজ করলে কিছু সমস্যা আছে। যেমন এই সুপ্তির মতন চরিত্রটা! বাড়ি ফিরেও সুপ্তি আমায় মিস করায়..তার বেদনা, কষ্ট, অভিমান, বুকের ভিতর দমে যাওয়া আর্তনাদ সবকিছু কেমন মায়া মায়া আবেশ হয়ে আমার সাথে রয়ে যেতে চায়।

সুপ্তি আমার অনেকটা ভালোবাসার চরিত্র হয়ে গেছে। আশা করছি. রঙ্গিলা কিতাব রিলিজ হলে সবার ভালোবাসা পাবো। কি অসাধারন একটা টিমের সাথে কাজ হলো। আমি সবার প্রতি কৃতজ্ঞ।’

কিঙ্কর আহসানের উপন্যাস থেকে ‘রঙিলা কিতাব’ নির্মাণ করছেন অনম বিশ্বাস।সম্প্রতি এর শুটিং হয়েছে রাঙামাটিতে। সেখানে জেলা কারাগারে শুটিং হওয়ার কথাও জানিয়েছিলেন এই অভিনেত্রী।

ভালোবাসা দিয়ে সব জয় করা যায়। কিন্তু ভালোবাসা কি অতীতের অপরাধ মুছে ফেলতে পারে? এমন একটি প্রেক্ষাপট নিয়েই নির্মিত হচ্ছে হইচইয়ের এই সিরিজ।

যেখানে পরীমণি ছাড়াও আরও অভিনয় করছেন অভিনেতা জিয়াউল হক পলাশ। বাকি অভিনয়শিল্পীদের নাম এখনও প্রকাশ্যে আসেনি।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বাড়ি ফিরেও সুপ্তি আমাকে মিস করায় : পরীমণি

Update Time : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০২৪