Dhaka ১১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

কানে নিজের তৈরি পোশাক পরে নজর কাড়লেন ন্যান্সি

  • Reporter Name
  • Update Time : ০৯:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ নজর কাড়লেন ভারতীয় ফ্যাশন ইনফ্লুয়েন্সার ন্যান্সি ত্যাগী। ঠিক যেন পরী। গোটা পোশাকটা তার ডিজাইন করা, তৈরিও করেছেন নিজেই। রেড কার্পেটে হেঁটেছেন নিজের হাতে সেলাই করা সুন্দর গোলাপী গাউন পরে।

ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে খুব সাবলীলভাবে সাক্ষাৎকারও দিচ্ছেন তিনি। যা দেখে বইছে প্রশংসার বন্যা।

গোলাপী রাফলড গাউনটির ওজন প্রায় ২০ কেজি এবং ১০০০ মিটার লম্বার কাপড় দিয়ে তৈরি। পোশাকটি তৈরি করতে তার প্রায় ১ মাস সময় লেগেছে বলেও জানান ন্যান্সি।

ব্রুট ইন্ডিয়ার পোস্ট করা সেই ভিডিও ২৪ ঘণ্টার কম সময়ে ২৪ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। এমনকি তার ভিডিও শেয়ার করেছেন সোনম কাপূর থেকে উরফি জাভেদসহ অনেকে।

ন্যান্সিকে জিজ্ঞেস করা সব প্রশ্নের জবাব হিন্দিতে দিচ্ছেন। ইংরেজিতে প্রশ্ন আসছে যা হিন্দিতে শুনে, অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে হিন্দিতেই তাকে উত্তর দিতে শুনে আপ্লুত ভারতীয়রা।

ন্যান্সির সফর শুরু হয় বাঘপাত জেলার বারানওয়া গ্রাম থেকে এবং এখন যা ফ্রেঞ্চ রিভেরায় পৌঁছেছে। তবে এই সফর খুব সহজ ছিল না। এটি দৃঢ়তা, সংকল্প এবং কঠোর পরিশ্রমের গল্প। করোনা অতিমারীর আগেই নিজের গ্রাম ছেড়ে দিল্লি পাড়ি দেন ন্যান্সি, ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য।

করোনা মহামারীর সময়ে আর্থিক সঙ্কটে ভুগতে শুরু করেন তিনি, অনিশ্চিত হয় ভবিষ্যৎ। প্রাথমিকভাবে মাকে খানিক ভালো রাখার চেষ্টা ছিল তার। কারখানায় মায়ের হাড়ভাঙা খাটুনি কমাতে নিজের ফান্ড থেকে তিনি একটি ক্যামেরা, লাইট ও ফোন কিনে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেন।

নিজের তৈরি জামা পরে ভিডিও পোস্ট দিয়ে শুরু করলেও তা প্রথমে বিশেষ নজর কাড়েনি। এরপর তিনি এক বিশেষ সংস্থার জামা পরে ভিডিও পোস্ট শুরু করলে তা নজর কাড়ে কিন্তু নেতিবাচকভাবে। এরপর তিনি ১০০ দিনব্যাপী আউটফিটস ফ্রম স্ক্র্যাচ সিরিজ শুরু করেন।

যা ধীরে ধীরে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করে। এখন তিনি কানের রেড কার্পেটে। নজর কাড়ছেন একাধিক তারকার। নেটিজেনরাও তার প্রশংসায় পঞ্চমুখ।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কানে নিজের তৈরি পোশাক পরে নজর কাড়লেন ন্যান্সি

Update Time : ০৯:৫২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪