Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

  • Reporter Name
  • Update Time : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ার অপেক্ষায় বাংলাদেশ ক্রিকেট দল। তার আগে দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় স্কোয়াডে জায়গা না পাওয়া অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আইসিসিকে পাঠানো প্রথম তালিকায় থাকলেও, জিম্বাবুয়ে সিরিজে আস্থার প্রতিদান দিতে না পারায় শেষ পর্যন্ত সাইফউদ্দিন স্কোয়াড থেকে ছিটকে গেছেন। এ নিয়ে বিসিবি এবং বাংলাদেশের কোচ–অধিনায়কও ব্যাখ্যা দিয়েছেন। এবার মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও।

মিরপুরে বুধবার আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দলের। এ সময় সেখানে অংশ নেন পাপনও। মাঠ ছাড়ার সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাইফউদ্দিনের বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে ইস্যুটা হচ্ছে এখানে সাইফউদ্দিন থাকতেই পারত। মানে সাইফউদ্দিন থাকলেও কোনো সমস্যা হতো না। না থাকলেও যে হুলুস্থুল কিছু হয়েছে, তা আমি মনে করি না।’

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে সবমিলিয়ে চারজন পেসার জায়গা পেয়েছেন। তাদের মধ্যে অবশ্য সহ–অধিনায়ক করা তাসকিন আহমেদ আছেন চোটের অস্বস্তিতে। যদিও বিশ্বকাপের আগেই তিনি ফিট হয়ে উঠবেন বলে আশা টাইগার টিম ম্যানেজমেন্টের। এ ছাড়া শরিফুল ইসলাম, ‍মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব আছেন মূল স্কোয়াডে। তাদের মধ্য থেকে কোনো তিনজন একাদশে থাকতে পারেন এমন প্রশ্নে পাপন বলেন, ‘আমি মনে করি যে তিন পেসার খেলাবে। সেখানে প্রথম পছন্দ অবশ্যই থাকবে তাসকিন, মোস্তাফিজুর ও শরীফুল। এখানে আরেকজনের ঢোকার সম্ভাবনা খুবই কম। যদি আমাকে জিজ্ঞেস করেন। তবে আমার কথায় কেউ প্রভাবিত হবে না।’

এদিকে, টাইগারদের বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে যাবেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব। হাসানকে হঠাৎ দলে নেওয়ার বিষয়ে বিসিবি সভাপতি জানান, ‘তারপরও আমি বলছি, যদি কেউ চোটে পড়ে, সেক্ষেত্রে ওরা নিয়ে যাচ্ছে হাসান মাহমুদকে। আমার ধারণা হাসান মাহমুদকেই খেলাবে। তাই এখানে অতিরিক্ত একজনকে নিয়ে যাচ্ছে যদি তেমন কোনো কন্ডিশন মনে হয়।’

বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন যথারীতি নাজমুল হোসেন শান্ত। ভাইস ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। বাংলাদেশের স্কোয়াড নিয়ে গত কয়েক দিনে জল্পনা তুঙ্গে থাকলেও দল ঘোষণায় তেমন চমক দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে অফফর্মে থাকলেও লিটন দাসের ওপর আস্থা রেখেছে বোর্ড। তবে বিপিএলে আলো ছড়িয়ে সদ্য জিম্বাবুয়ে সিরিজের দলে ফেরা পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে রাখা হয়নি স্কোয়াডে। ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগাররা বিশ্বকাপ মিশন শুরু করবে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সাইফউদ্দিনের বিশ্বকাপ থেকে বাদ পড়া নিয়ে যা বললেন পাপন

Update Time : ০৯:০৩:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪