Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪
  • ৭ Time View

অনলাইন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। সিরিয়াল এবং সিনেমাতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি গত বছরের সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা দিয়েছিলেন স্বস্তিকা মুখার্জির নাম।

প্রায় আট মাস পর জানা গেল তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা শরিফুল রাজ। ইতোমধ্যে সবকিছু চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি প্রযোজনায় থাকছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

সিনেমার বিষয়ে রাজ জানান, এখনও এ বিষয়ে কিছু বলতে চান না তিনি।

এর আগে নির্মাতা হিমু আকরাম গণমাধ্যমকে জানিয়েছিলেন, গল্প দেখে মনে হয়েছে এ সিনেমায় একজন শক্তিশালী অভিনেতা প্রয়োজন। যেখানে এক চরিত্রে তিনটি লুক থাকতে হবে। সেখান থেকে চরিত্র মেলানো কঠিন হয়ে গিয়েছিল। অবশেষে শরিফুল রাজকেই নির্মাতারা খুঁজে পেয়েছেন।

সিনেমার গল্পটি যৌথভাবে লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এদিকে সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে মিস্টেরিয়াস গল্পের সিনেমাটির দৃশ্যধারণ হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক পরিচালিত ‘সবার উপরে তুমি’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছিলেন স্বস্তিকা।

‘আলতাবানু জোসনা দেখেনি’ ছাড়াও স্বস্তিকা কামরুল হোসেন রিফাতের পরিচালনায় ‘ওয়েন ইলেভেন’ নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

এবার স্বস্তিকার নায়ক শরিফুল রাজ

Update Time : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মে ২০২৪