Dhaka ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

লাক্সের অ্যাম্বাসাডর হচ্ছেন সুহানা খান

  • Reporter Name
  • Update Time : ১২:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
  • ৪ Time View

অনলাইন ডেস্ক : বাবা শাহরুখ খান, তাই বলিউডে যাত্রাটা খুব একটা কঠিন হয়নি সুহানা খানের। গত বছর জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমার মাধ্যমে বলিউড বাদশা শাহরুখ ও গৌরি দম্পতির কন্যা সুহানা খানের অভিষেক হয়। গত বছরই যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নামি প্রসাধনী প্রস্তুতকারী প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও নির্বাচিত হন সুহানা। এবার লাক্সের পরবর্তী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে যাচ্ছেন এই অভিনেত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন ‍অনুসারে, শাহরুখ খানের কন্যা সুহানা খানকে লাক্সের পরবর্তী অ্যাম্বাসাডর হিসেবে ঘোষণা করা হবে। এর আগে শাহরুখ খান নিজেও এ প্রতিষ্ঠানের সঙ্গে একাধিকবার কাজ করেছেন। বহুবছর ধরে লাক্স বলিউড ডিভাদের নতুন পরিচয় দিয়েছে। সেই লাক্সের এবার নতুন মুখ হলেন সুহানা।

জানা গেছে, সোমবার থেকে লাক্সের নতুন বিজ্ঞাপনের শুট শুরু করছেন শাহরুখকন্যা।

এর আগে শাহরুখকেও দেখা গিয়েছিল লাক্সের বিজ্ঞাপনে। ২০০৫ সালে লাক্সের সঙ্গে পথচলা শুরু করেন শাহরুখ খান। লাক্সের একটি বিজ্ঞাপনে গোলাপের পাপড়ি ভরা বাথটাবে শাহরুখকে শুয়ে থাকতে দেখা যায়।

আর তাকে ঘিরে দাঁড়িয়ে হেমা মালিনি, কারিনা কাপুর খান, শ্রীদেবী, জুহি চাওলা। বাবার পথ অনুসরণ করে একই পথে হাঁটতে যাচ্ছেন সুহানা।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানী ইনস্টিটিউশন থেকে পড়াশোনা শেষ করে ব্রিটেনের আরডিংলে কলেজে পড়াশোনা করেন সুহানা। তারপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। সেখানকার নিউ ইয়র্ক ইডিনিভার্সিটি থেকে ফিল্ম স্টাডিজ বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি।

সামনে সুহানাকে দেখা যাবে সুজয় ঘোষের পরিচালনায় একটি চলচ্চিত্রে। ‘কিং’ নামের সিনেমাটিতে তাঁর বাবা শাহরুখ খানও থাকছেন গুরুত্বপূর্ণ ভূমিকায়। জানা যাচ্ছে, সুজয় ঘোষের এই স্পাই থ্রিলারে সুহানার চরিত্রকে আরও বলিষ্ঠ করার উদ্দেশে শাহরুখের জন্য বিশেষভাবে একটি চরিত্র ডিজাইন করা হয়েছে। কিং খানকে ‘হ্যান্ডলার’-এর চরিত্রে দেখা যেতে পারে। যিনি রহস্য সমাধানে সুহানাকে চালিত করবেন। এটি ঘিরে ইতোমধ্যেই দর্শক আগ্রহ তুঙ্গে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

লাক্সের অ্যাম্বাসাডর হচ্ছেন সুহানা খান

Update Time : ১২:৩৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪