Dhaka ০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

উত্তর কোরীয় প্রতিনিধি দলের ইরান সফর

  • Reporter Name
  • Update Time : ০৯:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়ার অর্থনৈতিক প্রতিনিধি দল ইরান সফরের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে।
পরমাণু শক্তিধর দেশটির সরকারি সংবাদ মাধ্যম বুধবার এ কথা জানিয়েছে।
এদিকে প্রতিনিধি দলের ব্যতিক্রমী সফরকে কেন্দ্র করে দু’দেশের মধ্যে সহযোগিতা নিয়ে উদ্বেগ বেড়েছে।
উত্তর কোরিয়ার বাহ্যিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী উন জং হু দেশটির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
সেন্ট্রাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, প্রতিনিধি দলটি সোমবার ইরানের উদ্দেশ্যে পিয়ংইয়ং ত্যাগ করেছে। তবে সংস্থার খবরে বিস্তারিত আর কিছু উল্লেখ করা হয়নি।
সাম্প্রতিক সময়ে মস্কোর সাথে পিয়ংইয়ং সামরিক সহযোগিতা জোরদার করছে। আর এই প্রেক্ষাপটেই ইরানে তাদের এই সফর অনুষ্ঠিত হলো।
এদিকে সিউলের দাবি, উত্তর কোরিয়া ইউক্রেনে ব্যবহারের জন্যে রাশিয়াকে সাত হাজার কন্টেইনার সরবরাহ করেছে।
উত্তর কোরিয়ার শুরু করা গোয়েন্দা স্যাটেলাইট কর্মসূচিতে মস্কোর কারিগরী সহায়তার বিনিময়ে এই কন্টেইনার সরবরাহ করা হয়েছে বলে সিউল মনে করছে।
ইরান ও রাশিয়াও ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক মিত্র। রাশিয়া প্রায়শই ইউক্রেন যুদ্ধে ইরানের ড্রোন ব্যবহার করছে।
এদিকে কোরিয়া ইন্সষ্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র এনালিস্ট হং মিন বলেছেন, সফরটি এই আভাস দিচ্ছে যে, উত্তর কোরিয়া তেহরানের সাথে সম্পর্ক আরো সম্প্রসারণে আগ্রহী। সম্ভবত অস্ত্র সরবরাহের মাধ্যমে দেশটি সম্পর্ক আরো গভীর করতে চায়। ইসরায়েলের সাথে সংঘর্ঘের প্রেক্ষিতে ইরানের আরো অস্ত্র প্রয়োজন হতে পারে।
তিনি আরো বলেন, তেহরান ও জেরুজালেমের চলমান পরিস্থিতির কারণে সফরটি আরো মনোযোগের দাবি রাখে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

উত্তর কোরীয় প্রতিনিধি দলের ইরান সফর

Update Time : ০৯:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪