Dhaka ০১:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা পেশাদারিত্ব বজায় রেখে বাসসকে বিশ্বমানের সংস্থায় রূপান্তর করা হবে : কাদের গনি চৌধুরী ২০২৮ শিক্ষাবর্ষের কারিকুলামে ব্যাপক সংস্কার আনছে সরকার : মাহদী আমিন

ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক হামলা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের গ্রাম লক্ষ্য করে ইসরায়েলি হামলার জবাবে উত্তর ইসরায়েলের সেনা সদর দপ্তরে এই হামলা চালায় তারা।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইসরায়েলের একটি সেনা সদর দপ্তরে ‘কয়েক ডজন’ কাতিউশা রকেট নিক্ষেপ করা হয়েছে বলে সোমবার জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে ইসরায়েলের হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। এরপর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তের উত্তেজনা ব্যাপকভাবে বেড়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে প্রায় প্রতিদিনই আন্তঃসীমান্ত গুলি বিনিময় হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইসরায়েল-ইরান উত্তেজনা সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে এবং এর মধ্যেই লেবাননের শিয়া এই সশস্ত্র গোষ্ঠীটি সীমান্তের ওপারে ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ আরও জোরদার করেছে।

হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, তারা ‘আইন জেইটিম ঘাঁটিতে ৯১ তম ডিভিশনের ৩য় পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে কয়েক ডজন কাতিউশা রকেট দিয়ে বোমাবর্ষণ করেছে’। অতি সম্প্রতি শ্রীফা, ওদাইসেহ এবং রাব তলাতিনে হামলাসহ লেবাননের ‘দক্ষিণাঞ্চলীয় নানা গ্রাম এবং বেসামরিক বাড়িঘরে’ ইসরায়েলি আক্রমণের প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে।

লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) সোমবার তিনটি গ্রামে ইসরায়েলি হামলার খবর দিয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, ‘লেবানন থেকে উত্তর ইসরায়েলের আইন জেইটিম এলাকায় নিক্ষেপ করা আনুমানিক ৩৫টি রকেট চিহ্নিত করা হয়েছে’ এবং কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।

তারা আরও বলেছে, ‘ইসরায়েলি সৈন্যরা রকেট নিক্ষেপের উৎস স্থানগুলোতে হামলা করেছে’।

মূলত গত ৭ অক্টোবর হামাস-ইসরায়েলের সংঘাত শুরুর পর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সামরিক বাহিনী নিয়মিতভাবেই সীমান্তে গুলিবিনিময় করছে। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে ২০০৬ সালের যুদ্ধের পর এটিই ইসরায়েল-লেবানিজ সীমান্তে সবচেয়ে খারাপ সহিংসতার ঘটনা।

বার্তাসংস্থা এএফপির তথ্য অনুযায়ী, গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৩৭৬ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ৭০ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ১০ ইসরায়েলি সৈন্য ও ৮ বেসামরিক নাগরিকসহ মোট ১৮ জন ইসরায়েলি নিহত হয়েছে।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হিজবুল্লাহর ব্যাপক হামলা

Update Time : ০৪:২৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪