Dhaka ০৭:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

  • Reporter Name
  • Update Time : ০৫:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : কদিন আগেই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নিয়েছিলেন শরফুদ্দৌলা ইবনে শহিদ সৈকত। এবার বাংলাদেশি আম্পায়ারদের সাফল্যে আরেকটি মুকুট। আইসিসির আম্পায়ারদের ইন্টারন্যাশনাল প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ আলী খান।

বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘এটা আরেকটা ভালো সংবাদ। আইসিসি নিশ্চিত করেছে যে মোর্শেদ আলি খান আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হয়েছেন বাংলাদেশের নতুন সদস্য হিসেবে এবং কাজ শুরু হবে দ্রুত।’

মাসখানেক আগে বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত এলিট প্যানেলে যুক্ত হন। ফলে সেই পদটি খালি হয় আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলে। এবার সেই জায়গায় মোর্শেদকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশ থেকে এলিট প্যানেলে আম্পায়ার হিসেবে রয়েছেন সৈকত। এ ছাড়া আন্তর্জাতিক প্যানেলে রয়েছেন মাসুদুর রহমান মুকুল, তানভীর আহমেদ এবং গাজী সোহেল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

Update Time : ০৫:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪