Dhaka ১০:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ফাইনালের একাদশে ডি মারিয়ার থাকা নিয়ে যা বললেন স্কালোনি

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : কোপা আমেরিকার ফাইনালে কাল মাঠে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কলোম্বিয়া। আর এই ম্যাচের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে যাচ্ছেন আনহেল ডি মারিয়া। তবে সাম্প্রতিক সময়ে ফর্মটা ভালো যাচ্ছে না মারিয়ার। যে কারণে প্রশ্ন উঠেছে প্রথম একাদশে তার থাকা নিয়েও।

সবশেষ ম্যাচে মারিয়াকে ৭৮ মিনিট খেলান স্কালোনি। কিন্তু পারফরম্যান্সে সেই ছাপ রাখতে পারেননি ডি মারিয়া। ফাইনালের প্রথম একাদশে ডি মারিয়ার থাকা নিয়ে স্কালোনি বলেন, ‘আমরা জানি, এটা তার শেষ ম্যাচ, কিন্তু সবসময় দল সবার আগে। যদি তাকে খেলতে হয়, এর মানে আমরা মনে করেছি তাকে খেলানো উচিত। দিনশেষে যদি না খেলাই তাহলে বুঝতে হবে ম্যাচের আরেকটি দৃষ্টিকোণ থেকে ভেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।’

‘কোচ হিসেবে আমরা মনে করি, এমনটা ভাবা জরুরি। (না খেলানোর)) কারণ হিসেবে অনেক কিছুই থাকতে পারে। আশা করি, সবকিছু যেন ভালোভাবে যায় এবং আনহেল যেন সম্ভাব্য সেরা উপায়ে অবসর নিতে পারে।’-যোগ করেন তিনি।

তবে মেসির আশা গোল করেই অবসরে যাবেন ডি মারিয়া, ‘কে জানে, হয়তো ফাইনালে সে আবারও গোল করবে, যেমনটা সে আগের খেলা সবগুলো ফাইনালে করেছে। তা অসাধারণ লাগবে। আমরা সবসময় তাকে বলেছি, যদি সবকিছু ঠিকঠাক যায়, তাহলে সামনে আমাদের প্লে-অফ ম্যাচ আছে। তবুও সে তার সিদ্ধান্তে অনড় এবং কোনোকিছুই তা বদলাতে পারবে না। ’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ফাইনালের একাদশে ডি মারিয়ার থাকা নিয়ে যা বললেন স্কালোনি

Update Time : ১০:৩৯:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪