Dhaka ১১:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : ০৭:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ২৪ Time View

অনলাইন ডেস্ক : সবশেষ ২০১৭ সালে অনুষ্ঠিত হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর দীর্ঘ অর্ধযুগ আর মাঠে গড়ায়নি এই আসর। তবে অপেক্ষা শেষ হচ্ছে। পাকিস্তানের মাটিতে আগামীবছর আবারো বসতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের এই আসর।

এখনো আনুষ্ঠানিকভাবে এই আসরের সূচি প্রকাশ করেনি আইসিসি। তবে ব্রিটিশ গণমাধ্যম দৈনিক দ্য টেলিগ্রাফ ইতোমধ্যেই প্রকাশ করেছে গ্রুপ পর্বের সূচি। আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই আসর।

আসর শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। বাংলাদেশের প্রথম ম্যাচ হবে পরদিনই। লাহোরে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে নাজমুল হোসেন শান্তদের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন।

লাহোরে ম্যাচ শেষে বাংলাদেশ দল চলে যাবে রাওয়ালপিন্ডিতে। সেখানে ২৪ তারিখ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ। এরপর শেষ ম্যাচের জন্য আবার ফিরতে হবে লাহোরে। ২৭ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের গ্রুপপর্বের ম্যাচ।

টেলিগ্রাফের তথ্য মতে, একনজরে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সময়সূচি-

২০ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম ভারত – লাহোর

২৪ ফেব্রুয়ারি: পাকিস্তান বনাম বাংলাদেশ – রাওয়ালপিন্ডি

২৭ ফেব্রুয়ারি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড – লাহোর

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ

Update Time : ০৭:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪