Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয়

  • Reporter Name
  • Update Time : ০৫:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ২৩ Time View

অনলাইন ডেস্ক : মালয়েশিয়া ওপেন অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে গতকাল হাইজাম্পে রৌপ্য জিতেছিলেন বাংলাদেশের রিতু আক্তার। আজ ৩০০০মিটার স্টিপুল চেজে আল আমিন জিতলেন সোনা। তিনি সময় নিয়েছেন ৯ মিনিট ৩২:৩৯ সেকেন্ড।

৩ হাজার মিটার স্টিপুল চেজ অ্যাথলেটিক্সের কঠিন ইভেন্টের একটি। অ্যাথলেটিক্স ট্রাকে শুধু দৌড়ালেই হয় না এই ইভেন্টে। নির্দিষ্ট মিটার পর পর হার্ডেলস অতিক্রম করতে হয়। প্রতি চক্করের একবার একটু ট্র্যাকের নিচু জায়গায় পানিতে লাফাতে হয়। দৌড়, হার্ডেলস ও পানি অতিক্রম করে সবার আগে ৩ হাজার মিটার পূরণ করলে তিনি প্রথম হন।

মালয়েশিয়ার টুর্নামেন্টে এই কৃত্তিত্ব অর্জন করেছেন আল আমিন। তার সঙ্গে আরেক প্রতিপক্ষ সমান্তরালেই ছিলেন। শেষ কয়েক মিটার আল আমিন একটু বাড়তি গতি দিয়ে প্রথম হয়েছেন। তার প্রতিপক্ষ অন্তিম মুহূর্তে ক্লান্তির কাছে হার মেনেছেন।

মালয়েশিয়া চলমান টুর্নামেন্টে এই ইভেন্টে এশিয়ার ১০টি দেশ অংশগ্রহণ করছে। বাংলাদেশ এই টুর্নামেন্টে এখন পর্যন্ত দু’টি পদক নিশ্চিত করেছে। এশিয়ান ইনডোরে রৌপ্য জেতা জহির গতকাল ২০০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠলেও ফাইনালে নাম লেখাতে পারেননি। আগামীকাল পোল ভোল্ট, হাইজাম্পের ইভেন্ট রয়েছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মালয়েশিয়ায় অ্যাথলেটিক্সে বাংলাদেশের সোনা জয়

Update Time : ০৫:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪