Dhaka ১২:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে নদীতে গাড়ি, নিহত ৮

  • Reporter Name
  • Update Time : ০৫:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : ভারতের হিমালয় ঘেঁষা রাজ্য উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় পাহাড়ি সড়ক থেকে পিছলে পড়ে পার্শ্ববর্তী অলকানন্দা নদীতে ডুবেছে একটি যাত্রীবাহী টেম্পো ট্রাভেলার গাড়ি। এতে নিহত হয়েছেন ওই গাড়ি অন্তত ৮ জন যাত্রী, আহত হয়েছেন আরও ১৪ জন।

পুলিশ ও স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ভারতীয় বার্তাসংস্থঅ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া জানিয়েছে, জেলার ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। পাহাড়ি রাস্তায় বাঁকবদলের সময় পিছলে গিয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় সেটি।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, শনিবার সকালে ২৩ জন যাত্রী নিয়ে ঋষিকেশ-বদ্রীনাথ জাতীয় সড়ক ধরে যাচ্ছিল গাড়িটি। যাত্রীদের সবাই উত্তপ্রদেশের গাজিয়াবাদ জেলা থেকে রুদ্রপ্রয়াগের চোপতায় যাচ্ছিলেন যাত্রীরা। সকাল সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে ঘটে বিপত্তি। মনে করা হচ্ছে নিয়ন্ত্রণ হারান চালক, তার জেরেই পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন স্থানীয় প্রশাসনের কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক। ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন চিকিৎসা সেবা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া মেডিকেল সার্ভিস (এইমস) রুদ্রপ্রয়াগ শাখার হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্করসিংহ ধামি; তিনি তদন্তের নির্দেশও দিয়েছেন। নিজের সরকারি এক্স হ্যান্ডলে ধামি লিখেন, ‘ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তাঁর চরণে যেন মৃতদের আত্মাকে আশ্রয় দেন তিনি। মৃতদের পরিবারকে এই কষ্ট সহ্য করার শক্তি দিন তিনি। আহতদের দ্রুত আরোগ্য চেয়ে প্রার্থনা করছি।’

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

উত্তরাখণ্ডে পাহাড়ি রাস্তা থেকে নদীতে গাড়ি, নিহত ৮

Update Time : ০৫:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪