Dhaka ১২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

ফের গাজার ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
  • ৩ Time View

অনলাইন ডেস্ক : গাজার উপকূলে স্থাপন করা ভাসমান বন্দরটি ফের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সমুদ্র উত্তাল হওয়ার শঙ্কা থেকে এটি সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা।

গত মে মাসে ৩২০ মিলিয়ন ডলারের এই বন্দরটি গাজার উপকূলে স্থাপন করা হয়। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে বারবার এটির কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে।

উত্তাল ঢেউয়ের কারণে কয়েকদিন আগে এটি ভেঙে যায়। এরপর মেরামতের জন্য এটি দখলদার ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হয়। মেরামত শেষে গত সপ্তাহে এটি আবারও গাজায় নিয়ে আসা হয়। কিন্তু সপ্তাহ না পেরুতেই বন্দরটি সরিয়ে নেওয়া হচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন, যতদিন সমুদ্র শান্ত না হচ্ছে ততদিন এটি আসোদ বন্দরে থাকবে।

১৭ মে থেকে এটির কার্যক্রম শুরু হয়। জাতিসংঘ জানিয়েছে এ বন্দরটি দিয়ে তারা মাত্র ১৩৭ ট্রাক ত্রাণ তাদের গুদামে নিয়ে গেছে। এই বন্দরটি দিয়ে গাজায় এসেছে মাত্র ৯০০ টন ত্রাণ।

গত সপ্তাহে বন্দরটি সচল হলেও গতকাল শুক্রবার জাতিসংঘ জানিয়েছে, নতুন করে এটি দিয়ে কোনো ত্রাণ তাদের কাছে আসেনি।

গত আট মাস ধরে দখলদার ইসরায়েল ও গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে করে গাজার বাসিন্দরা খাদ্যের অভাবে পড়েছেন। যুক্তরাষ্ট্র চেয়েছিল ভাসমান বন্দর দিয়ে গাজায় তারা ত্রাণ নিয়ে যাবে। কিন্তু আপাতত এ পরিকল্পনা ব্যর্থ হয়েছে বলে মনে করা হচ্ছে।-সূত্র: টাইমস অব ইসরায়েল

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

ফের গাজার ভাসমান বন্দর সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Update Time : ০৫:১৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪