Dhaka ১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
News Title :
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী শত বাধা ও কঠিন পথ পেরিয়ে বারবার ঘুরে দাঁড়িয়েছে বিএনপি ৪৯ বছরে পা রাখছে বিএনপি, শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক গুমের আগে কোথায় কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন, রোমহর্ষক বর্ণনা

‘বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে’

  • Reporter Name
  • Update Time : ১১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৮ Time View

অনলাইন ডেস্ক : ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। সাম্প্রতিক সময়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘অন্তরা’ চরিত্রে অভিনয় করে তরুণ দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী।

অভিনয়ের বাইরেও সামাজিক মাধ্যমে বেশ সরব হতে দেখা যায় ফারিয়াকে; তার অনুভূতির কথা ভাগাভাগি করেন ভক্ত অনুরাগীদের মাঝে। কয়েকদিন আগে এক ফেসবুক পোস্টে তার মা হওয়ার খবর দেন অভিনেত্রী নিজেই।

এবার সামাজিক মাধ্যমে নিজের ভিন্ন ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনার কথা জানান ফারিয়া। অভিনয় ছেড়ে দিতে ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি।

বুধবার রাতে সামাজিক মাধ্যমে ফারিয়া লিখেছেন, ‘আমার খুব ব্র্যান্ড প্রোমোটার হওয়ার ইচ্ছা হয়েছে। এই প্রফেশনটা খুব লোভনীয় মনে হয়। বাসায় বসে টাকা আয়, কী মজা! হ্যাঁ, কষ্টও আছে, যারা এক দিনে অনেকগুলো লাইভ করেন, তাদের কষ্টও হয়। কিন্তু চিন্তা করে দেখলাম, বাচ্চাকাচ্চা যদি পালা লাগে, বাসায় রেখে কীভাবে শ্যুটিং করব? বাচ্চাও মাকে ছাড়া কীভাবে থাকবে? বেকারও বসে থাকতে ইচ্ছা করবে না।

অনেক দিন বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে। তাই কয়েক দিন ব্র্যান্ড প্রোমোশন করে দেখি, পারি কি না, পারলে তো এটাই করব ঠিক করেছি। আর না পারলে তো শেষে গোল্লা, টাটা বাই বাই!’

এর আগেও এই অভিনেত্রী বলেছিলেন, ‘ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে। ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে। আমি তেমন জীবন চাই না।’

উল্লেখ্য, ২০০৭ সালে এক সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন ফারিয়া শাহরিন। ‘কথা দিলাম’ বিজ্ঞাপনচিত্র করে আলোচিত হয়েছিলেন সেসময়।

Bangla Photocard Generatorv3.7

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Popular Post

ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

‘বেকার থেকে বুঝলাম, আয় না করলে অসহ্য লাগে’

Update Time : ১১:১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪