Dhaka ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

কোহলিকে টপকে ছক্কার রেকর্ড আভিষেকের

  • Reporter Name
  • Update Time : ১০:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪
  • ২২ Time View

অনলাইন ডেস্ক : ভারতীয় ব্যাটারদের মধ্যে এক আসরে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। ২০১৬ আইপিএলে ১৬ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছিলেন ৩৮টি। এবার কোহলিকে ছাড়িয়ে গেলেন আভিষেক শর্মা।

গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদে্র হয়ে ২৮ বলে ৬৬ রান করেছেন আভিষেক। এই ইনিংস খেলার পথে ছয়টি ছক্কা মারেন তিনি। এ দিন তিনি ফিফটি করেন ২১ বলে। অবাক করা ব্যাপার হলো, এই মৌসুমে ২৩ তার সবচেয়ে ধীরগতির ফিফটি এটি!

এবারের আইপিএলে তিনি এতটাই বিধ্বংসী ব্যাটিং করছেন। এর আগে তার একটি ফিফটি ছিল ১৬ বলে, আরেকটি ১৯ বলে। আগের ম্যাচেই তিনি ছয় ছক্কায় অপরাজিত ৭৫ রান করেছেন ২৮ বল খেলে। সবমিলিয়ে এবারের আইপিএলে ৪১টি ছক্কা হয়ে গেছে আভিষেকের। যা এক আসরে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ছক্কার ইতিহাস।

চলতি আইপিএলে এখনও পর্যন্ত ৪৬৭ রান করেছেন ২০৯.৪১ স্ট্রাইক রেটে। এই আসরে ৩০০ রান করা ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি স্ট্রাইক রেট আছে আর কেবল জেইক ফ্রেজার-ম্যাকগার্কের (২৩৪.০৪ স্ট্রাইক রেটে ৩৩০)।

২০১৮ সালে ১৭ বছর বয়সে তার আইপিএল অভিষেক দিল্লির হয়ে। প্রথম ম্যাচে ১৯ বলে ৪৬ রান করলেও আইপিএলে থিতু হতে তার সময় লেগে যায় অনেকটা। এতটা মারকুটে ব্যাটার তখন ছিলেন না। বরং ব্যাটিংয়ের সঙ্গে বাঁহাতি স্পিন আর দারুণ ফিল্ডিং মিলিয়ে কার্যকর এক প্যাকেজ মনে করা হতো তাকে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

কোহলিকে টপকে ছক্কার রেকর্ড আভিষেকের

Update Time : ১০:২০:১৯ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪