Dhaka ১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’

  • Reporter Name
  • Update Time : ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ২৭ Time View

অনলাইন ডেস্ক : ওভাল টেস্ট জিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ড্র করেছে ভারত। যেখানে দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে বড় অবদান রেখেছেন ভারতীয় পেসাররা। তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাব্বির আহমেদের দাবি, এই সিরিজে বল বিকৃতি করেছে ভারতের বোলাররা।

৫ ম্যাচ সিরিজের একটি ড্র হয়েছে, বাকি চারটি ম্যাচও হয়েছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিরিজের শেষটাও হয়েছে কোনো থ্রিলার সিরিজের শেষ পর্বের মতো! ওভাল টেস্টে শেষ দিনে ইংল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৫ রান, ভারতের চাই ৪ উইকেট। দিনের প্রথম দুই বলে টানা বাউন্ডারি হাঁকিয়ে শেষ দিনের রোমাঞ্চে যেন পানি ঢেলেছিলেন জেমি ওভারটন! তবে পরের ওভারেই জেমি স্মিথকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরান সিরিজজুড়ে দুর্দান্ত ছন্দে থাকা মোহাম্মদ সিরাজ।

পরের ১০ রান তুলতে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ফলে সমীকরণ দাঁড়ায় শেষ উইকেটে ১৭ রানে। তখন ভাঙা কাঁধ নিয়ে শেষ ব্যাটার হিসেবে মাঠে আসেন ক্রিস ওকস। তাকে আগলে রেখে এক প্রান্তে রান তোলার চেষ্টা করেন গাস আটকিনসন। তবে জয় থেকে মাত্র ৭ রান দূরে থাকতে আটকিনসনকে বোল্ড করেন সিরাজ। তাতে ৬ রানের জয় পায় ভারত। এই ম্যাচেই বল বিকৃতির অভিযোগ তুলেছেন সাব্বির।

তিনি বলেন, ‘আমার ধারণা ভারত বলে ভ্যাসলিন লাগিয়েছে। না হলে ৮০ ওভার হওয়ার পরেও বল এমন চকচকে থাকে কী করে। আম্পায়ারদের উচিত ওই বল গবেষণাগারে নিয়ে পরীক্ষা করা।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

‘বলে ভ্যাসলিন লাগিয়ে ইংল্যান্ডে টেস্ট জিতেছে ভারত’

Update Time : ০৬:০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫