Dhaka ০৪:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : প্রমিলা ফুটবলেও দারুণ ছন্দে আছে আর্জেন্টিনা। ইকুয়েডরে চলমান নারী কোপা আমেরিকায় গ্রুপপর্বের চার ম্যাচের সবকটিতেই জয় পেয়েছে আলবিসেলেস্তেরা। এরই মধ্যে নিশ্চিত হয়েছে সেমিফাইনালের টিকিট।

গ্রুপপর্বে নিজেদের সবশেষ ম্যাচে গতকাল (বৃহস্পতিবার) বৃহস্পতিবার স্বাগতিক ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

প্রথমার্ধের ১৯তম মিনিটে কিশি নুনিয়েজ গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেই প্রথম স্পর্শে গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্লোরেন্সিয়া বোনসেগুন্ডো।

চলমান আসরে উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর চিলিকে ২-১ এবং পেরুকে ১-০ গোলে হারায় তারা। সবগুলো ম্যাচ ইকুয়েডরের ইনডিপেনডিয়েন্টে দেল ভ্যালের স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

গ্রুপ পর্ব শেষে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপ থেকে উরুগুয়ে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে শেষ চার নিশ্চিত করেছে। চিলি ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানের জন্য লড়বে, আর স্বাগতিক ইকুয়েডর ও পেরু এরই মধ্যে টুর্নামেন্ট শেষ করেছে।

এখন আর্জেন্টিনার চোখ সেমিফাইনালে। প্রতিপক্ষ নির্ধারিত হবে ব্রাজিল (৯ পয়েন্ট) ও কলম্বিয়ার (৭ পয়েন্ট) মধ্যকার ম্যাচের ফলাফলের ওপর। তৃতীয় স্থানে থাকা ভেনেজুয়েলার (৪ পয়েন্ট) সম্ভাবনা অনেকটাই ক্ষীণ, কারণ গোল ব্যবধানে তারা পিছিয়ে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ইকুয়েডরকে উড়িয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা

Update Time : ০৬:২১:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫