Dhaka ০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব, খেলবেন রংপুরের বিপক্ষে

  • Reporter Name
  • Update Time : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : গায়ানা ক্রিকেট কর্তৃপক্ষ আয়োজিত গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর শুরু হতে যাচ্ছে আগামী ১০ জুলাই থেকে। যেখানে বিপিএল ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের হয়ে খেলার গুঞ্জন ছিল সাকিব আল হাসানের। তবে বিরূপ পরিস্থিতিতে পড়ার শঙ্কায় সাবেক এই বাংলাদেশ অধিনায়ককে স্কোয়াডে রাখেনি রংপুর। এবার দুবাইয়ের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস সাকিবকে দলে নিয়েছে।

নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাকিবের ছবি দিয়ে তারা লিখেছে– ‘দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে কিংবদন্তি অলরাউন্ডার (সাকিব আল হাসান) আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।’ অর্থাৎ, সব ঠিক থাকলে বিপিএলে নিজের সাবেক ফ্র্যাঞ্চাইজি রংপুরের বিপক্ষে খেলবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

গত বছর প্রথমবারের মতো পাঁচটি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে আয়োজন করা হয়েছিল গ্লোবাল সুপার লিগ। এবারও এর দলসংখ্যা বাড়েনি। ১০ জুলাই শুরু হবে ফ্র্যাঞ্চাইজি লিগটির দ্বিতীয় আসর। যেখানে বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজি রংপুর ও দুবাই ক্যাপিটালস ১৬ জুলাই পরস্পরের মোকাবিলা করবে। এর আগে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে সাকিবের দল দুবাই। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে তাদের ম্যাচ রয়েছে।

গ্লোবাল সুপার লিগে এবারও কোনো প্লে-অফ নেই। লিগপর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল সরাসরি ফাইনালে খেলবে। শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে ১৮ জুলাই। দুবাই ক্যাপিটালসের স্কোয়াডে সাকিব সতীর্থ হিসেবে পাচ্ছেন রভম্যান পাওয়েল, গুলবাদিন নাইব, সেদিকউল্লাহ অটল ও নিরোশান ডিকভেলার মতো ক্রিকেটারদের।

এর আগে সাকিবকে রংপুরের স্কোয়াডে না রাখা প্রসঙ্গে টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান, ‘ওরকম নির্দেশনা আসেনি যে সাকিবকে নেওয়া যাবে বা যাবে না। এটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে সাকিবকে নিলে কী প্রতিক্রিয়া হতে পারে এটা আমার জানা নেই।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

গ্লোবাল সুপার লিগে ডাক পেলেন সাকিব, খেলবেন রংপুরের বিপক্ষে

Update Time : ০৪:৫০:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫