Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

একদিনে বাংলাদেশের দুই জয়

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : আজ দেশের তিন শীর্ষ খেলা ফুটবল, ক্রিকেট ও হকিতে আন্তর্জাতিক ম্যাচ রয়েছে। ক্রিকেট দল শ্রীলঙ্কায় দ্বিপাক্ষিক সিরিজে, নারী ফুটবল দল মিয়ানমারে তুর্কমেনিস্তানের বিপক্ষে ও হকি অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা দল চীনে ম্যাচ খেলেছে।

চীনে আজ বাংলাদেশ বালক ও বালিকা উভয় দলের খেলা ছিল। বালিকা দল প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপে খেলছে। প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। আজ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ ও উজবেকিস্তান কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষ তিন মিনিটে তিন গোল করে বাংলাদেশ। ২৫ মিনিটে আইরিন ও ২৮, ৩০ মিনিটে কন্যা আক্তার জোড়া গোল করেন। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে আর কোনো গোল হয়নি। এতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা দল প্রথম আন্তর্জাতিক জয় পায়।

ক্রিকেট দলের মতো হকি পুরুষ দলও আজ শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ চীনে ১৩-০ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করেছে। প্রথম কোয়ার্টারে ৩-০তে লিড নেয় বাংলাদেশ। বিরতি যাওয়ার আগে সেই লিড হয় ৭-০। তৃতীয় কোয়ার্টারে মাত্র এক গোল করলেও শেষ কোয়ার্টারে আরো পাঁচ গোল হয়। এতে ১৩-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক দল।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

একদিনে বাংলাদেশের দুই জয়

Update Time : ১০:১৩:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫