Dhaka ১০:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মাইলফলক স্পর্শ করলেন শান্ত

  • Reporter Name
  • Update Time : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : বাংলাদেশের ৩২তম ওয়ানডে ক্রিকেটার হিসেবে ৫০ তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে সিরিজে আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ম্যাচে ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে নামেন শান্ত।

২০১৮ সালের সেপ্টেম্বরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় শান্তর। এরপর ৪৯ ম্যাচের ৪৮ ইনিংসে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ৭৭ গড়ে ১,৫৬৫ রান করেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে আয়ারল্যান্ড-আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১২২ রানের নান্দনিক ইনিংস খেলেছিলেন তিনি। শান্তর ক্যারিয়ার সেরা ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

শান্তর আগে বাংলাদেশের হয়ে ৩১জন ক্রিকেটার ৫০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেন উইকেটরক্ষক এই ব্যাটার।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মাইলফলক স্পর্শ করলেন শান্ত

Update Time : ০৫:৪২:৩১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫