Dhaka ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অস্ট্রেলিয়ায় চার-দলীয় সিরিজ, খেলবে বাংলাদেশও

  • Reporter Name
  • Update Time : ০৫:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : ২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য এবারো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরও দুটি দল খেলবে টুর্নামেন্টটিতে। চার দলের প্রতিযোগিতাটির জন্য এখনো চতুর্থ দলের নাম ঘোষণা করা হয়নি।

ইতোমধ্যে নেপাল জাতীয় দল, পাকিস্তান শাহীন্স ও বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ১৪ আগস্ট সিরিজের উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান ‘এ’ দল।

অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনে অনুষ্ঠিতব্য এই জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে তৃতীয়বারের মতো খেলতে যাচ্ছে পাকিস্তান শাহীন্স (এ দল)। অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল ২০২৪ সালের ফাইনালে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায়।

নর্দার্ন টেরিটরি ক্রিকেটের সিইও গ্যাভিন ডোভি বলেন, ‘পিসিবি ও বিসিবিকে আবার ডারউইনে স্বাগত জানাতে পেরে আমরা গর্বিত। এই টুর্নামেন্ট শুধুই খেলাধুলার নয়, বরং নর্দার্ন টেরিটরিকে ভ্রমণ, বসবাস, কাজ কিংবা পড়াশোনার জন্য জনপ্রিয় করে তোলার একটি উদ্যোগও বটে। পাকিস্তান ও বাংলাদেশ—বিশ্বের অন্যতম জনবহুল দেশ—এবং নেপালের অংশগ্রহণে এই আসর আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘ডারউইনে ফিরে আসতে পারায় আমরা আনন্দিত। অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলা উদীয়মান খেলোয়াড়দের জন্য দুর্দান্ত অভিজ্ঞতা। ১৪ আগস্টের উদ্বোধনী ম্যাচটিকে আমরা বিশেষভাবে দেখছি, যেখানে আমাদের তরুণ প্রতিভার ঝলক দেখানোর সুযোগ থাকবে।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অস্ট্রেলিয়ায় চার-দলীয় সিরিজ, খেলবে বাংলাদেশও

Update Time : ০৫:৩১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫