Dhaka ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

নারী ক্রিকেটে যুক্ত হচ্ছে নারী নির্বাচক, নিয়োগ পাবেন সাবেক তারকা!

  • Reporter Name
  • Update Time : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : মেয়েদের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতি নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে তাদের সামনে ম্যাচ অনুশীলনের সেভাবে সুযোগ থাকছে না। বিশ্বকাপের আগপর্যন্ত এখনও কোনো সিরিজ নিশ্চিত হয়নি টাইগ্রেসদের। এরই মাঝে তাদের জন্য নারী নির্বাচক নিয়োগের ঘোষণা দিলো বিসিবি।

গতকাল (সোমবার) বিসিবির সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান মেয়েদের ক্রিকেটে নতুন করে নারী নির্বাচক নিয়োগের কথা। বর্তমানে একজন নির্বাচক হিসেবে নারী দলে কাজ করছেন সাজ্জাদ আহমেদ শিপন। নতুন করে নারী দলের নির্বাচক হতে পারেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সালমা খাতুন! যদিও এখনও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন সালমা।

নারী নির্বাচক নিয়োগের বিষয়ে বুলবুল বলেন, ‘মেয়েদের যে সিলেকশন টিম আছে, আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি সেখানেও আমরা নারী সিলেক্টর যুক্ত করব। আস্তে আস্তে আমাদের যে নারী বিভাগ রয়েছে, নারী হাই পারফরম্যান্স বিভাগ রয়েছে, সেখানে আমরা চেষ্টা করব ধীরে ধীরে নারী সেটআপের জন্য।’

এ ছাড়া অ্যাথলেট ম্যানেজমেন্টের ব্যাপারে ব্র্যাক আইটির সঙ্গে ৫ বছরের চুক্তির বিষয়ও নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি, ‘অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য ব্র্যাক আইটির সঙ্গে চুক্তি হয়েছে, তারা পানির দামে (সেবা) দিয়েছে আমাদের। একজন অ্যাথলেট ২৪ ঘণ্টা কী করছে, সবকিছু মনিটর করতে পারে। যা একটা ডেটা সেন্টারে সেটা জমা হয়। পরীক্ষামূলকভাবে ৫ বছরের জন্য আমরা এই কার্যক্রম শুরু করছি। কীভাবে আরও আপগ্রেড করা যায় ব্র্যাক আইটির সঙ্গে কথা বলব। অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম চালু করব সব দলে।’

এদিকে, এখন পর্যন্ত নির্বাচকের দায়িত্বের জন্য প্রস্তাব পেয়েছেন কি না জানতে যোগাযোগ করা হয় সালমার সঙ্গে। জবাবে ঢাকা পোস্টকে এই ক্রিকেটার বলেন, ‘অনেক আগে কথা হয়েছিল। এখন যদি প্রস্তাব আসে ভেবে দেখব সবকিছু। অবশ্যই সুযোগ হলে কাজ করব। কেন কাজ করব না, বোর্ডের হয়ে কে না কাজ করতে চায়। এখন দেখা যাক, সবকিছু মিলে গেলে অবশ্যই কাজ করব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

নারী ক্রিকেটে যুক্ত হচ্ছে নারী নির্বাচক, নিয়োগ পাবেন সাবেক তারকা!

Update Time : ০৫:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫