Dhaka ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল আল নাসর

  • Reporter Name
  • Update Time : ০৯:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর পরবর্তী গন্তব্য কী হবে? এই প্রশ্নের উত্তর ঘিরে সাম্প্রতি সময়ে বেশ আলোচনা হয়েছে। কিন্তু কেউই নিশ্চিত করে কিছু বলতে পারছিলেন না। অবশেষে সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। আপাতত সৌদি আরব ছাড়ছেন না এই পর্তুগিজ তারকা।

আল নাসরের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করলেন রোনালদো। সৌদি প্রো লিগের দলটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

গত ২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলারের চুক্তিতে আল নাসরে নাম লেখান রোনালদো। সেই চুক্তির মেয়াদ আছে এই মাস পর্যন্ত। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করল আল নাসর।

গত কয়েক দিন ধরে রোনালদোর সৌদি ছাড়ার গুঞ্জনের শুরুর পথটা তৈরি করে দিয়েছিলেন রোনালদো নিজেই। সৌদি প্রো লিগে গত মাসে আল ফাতেহর বিপক্ষে হারের পর তিনি সামাজিক যোগাযোমাধ্যমে লেখেন, ‘এই অধ্যায় শেষ। তবে গল্প? এখনও লেখা চলছে। সবার প্রতি কৃতজ্ঞতা।’

এই লেখা থেকেই অনেকেই ধারণা করেছিলেন চলতি চুক্তির মেয়াদ শেষেই হয়তোবা আল নাসরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন রোনালদো। তবে সেসব সত্যি হলো না। যা স্বস্তি দেবে আল নাসর সমর্থকদের।

নতুন চুক্তিতে করার পর সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন, ‘একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

রোনালদোর সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল আল নাসর

Update Time : ০৯:৪২:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫