Dhaka ০৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৭০ বছর পর টেস্ট ক্রিকেটে এমন কীর্তি

  • Reporter Name
  • Update Time : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : প্রতিপক্ষের মাঠে, ভিন্ন এক কন্ডিশনে, গ্যালারিতে প্রতিপক্ষের দর্শকের সামনে রান করা কিছুটা কষ্টকরই বটে। সেখানেই যদি দেয়া হয় সেঞ্চুরির চ্যালেঞ্জ– তবে যেকোনো ক্রিকেটারের জন্য কাজটা অনেকটাই কঠিন হয়ে উঠে। ভারতের জন্যও যেমন হয়েছে। হেডিংলি টেস্টের দুই ইনিংসেই ভারতের মিডল এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের রান তুলতে সংগ্রাম করতে হয়েছে।

তবে এরমাঝেও ঠিকই বড় রকমের কীর্তি গড়ে ফেলেছে ভারতের ব্যাটিং ইউনিট। দুই ইনিংস মিলিয়ে ভারতীয় ব্যাটারদের কাছ থেকে এসেছে ৫ সেঞ্চুরি। সফরকারীদের মাঠে এক টেস্টে ৫ সেঞ্চুরি একেবারেই বিরল এক দৃশ্য। টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে মাত্র দ্বিতীয় দেশ হিসেবে এমন কিছু করে দেখালো ভারত। এর আগে সবশেষ যা করেছিল অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া ১৯৫৫ সালে কিংস্টন টেস্টে ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট করতে নেমে এক ইনিংসেই আদায় করেছিল ৫ সেঞ্চুরি। প্রতিপক্ষের মাঠে ৫ সেঞ্চুরির ঘটনা সেটিই প্রথম। অজি ব্যাটারদের মধ্যে কলিন ম্যাকডোনাল্ড, কিথ মিলার, রন আর্চার ও রিচি বেনো করেছিলেন সেঞ্চুরি। অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছিল ইনিংস ব্যবধানে।

এরপর গতকাল সেই কীর্তিতে নাম তুললো ভারত। প্রথম ইনিংসে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল এবং ঋশাভ পান্ত পেয়েছিলেন সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসে এসে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন কেএল রাহুল ও পান্ত। শেষ সেঞ্চুরি আসে পান্তের ব্যাট থেকে। আর তাতেই ৭০ বছরের আগের কীর্তিতে ভাগ বসায় টিম ইন্ডিয়া।

এক টেস্টে ৫ সেঞ্চুরির ঘটনা টেস্টে আছে মোট ৬বার। এদের মধ্যে ২০০১ সালে পাকিস্তান-বাংলাদেশ মুলতান টেস্টে পাকিস্তান একবার ব্যাট করেই তুলে নেয় ৫ সেঞ্চুরি। টেস্টে এক ইনিংসে ৫ সেঞ্চুরির রেকর্ড কেবল অস্ট্রেলিয়া এবং পাকিস্তানেরই আছে।

আর এক টেস্টে ৫ সেঞ্চুরির হিসেবে অস্ট্রেলিয়া (প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ১৯৫৫) এর পরে আছে পাকিস্তান (প্রতিপক্ষ-বাংলাদেশ, ২০০১), ইংল্যান্ড (প্রতিপক্ষ-ওয়েস্ট ইন্ডিজ, ২০০৭), শ্রীলঙ্কা (প্রতিপক্ষ-বাংলাদেশ, ২০১৩), পাকিস্তান (প্রতিপক্ষ-অস্ট্রেলিয়া, ২০১৪) এবং ভারত (প্রতিপক্ষ-ইংল্যান্ড, ২০২৫)।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৭০ বছর পর টেস্ট ক্রিকেটে এমন কীর্তি

Update Time : ০৬:২৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫