Dhaka ১১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ওয়ানডে অধিনায়ক হয়ে যে লক্ষ্যের কথা বললেন মিরাজ

  • Reporter Name
  • Update Time : ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : আচমকা বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন করে মেহেদী হাসান মিরাজকে দায়িত্ব দিয়েছে বিসিবি। আগামী এক বছরের জন্য বাংলাদেশ দলের ওয়ানডে ফরম্যাটের নেতৃত্ব সামলাবেন মিরাজ।

দায়িত্ব পাওয়ার একদিন পরই আজ শুক্রবার সংবাদ সম্মেলন করেন মিরাজ। মিরপুরে প্রথম দিনেই জানান নিজের লক্ষ্যের কথা। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে মিরাজের অধিনায়কত্বের যাত্রা।

মিরাজ এ সময়ে নিজের লক্ষ্যের কথা জানিয়ে বলেন, ‘ক্যাপ্টেন ম্যাটার করে না। আমাদের টিম হয়ে খেলাটা ইম্পরর্ট্যান্ট। আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা দাঁড় করানোর। ১ বছরের ভেতর সবকিছু সেট করতে হবে।’

মিরাজ অবশ্য এর আগেও চারটি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। যদিও সেটি ছিল সাবেক ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে। মিরাজ অবশ্য দলের ক্রিকেটারদের নিয়ে সর্বোচ্চ আশাবাদী। নিশ্চিত করে জানালেন দলে কোনো প্রতিভার ঘাটতি দেখছেন না তিনি।

দলের ওপর আস্থার কথা জানিয়ে এরপর মিরাজ বলেন, ‘আমি এই দলের ওপর পূর্ণ বিশ্বাস রাখি। আমাদের দলে প্রতিভার কোনো ঘাটতি নেই। আমরা সাহসী ক্রিকেট খেলতে চাই, আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই। ইনশাআল্লাহ, আমরা দেশের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করব।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ওয়ানডে অধিনায়ক হয়ে যে লক্ষ্যের কথা বললেন মিরাজ

Update Time : ০৫:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫