Dhaka ০৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ

  • Reporter Name
  • Update Time : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ১৫ Time View

অনলাইন ডেস্ক : দিনদুয়েক পরেই ক্রিকেটের বিখ্যাত স্টেডিয়াম লর্ডসে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনাল। যেখানে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ফাইনালের জন্য দুই দলই এখন শেষ পর্যায়ের অনুশীলনে ব্যস্ত।

চূড়ান্ত একাদশ ঘোষণা করা না হলেও ফাইনালে অস্ট্রেলিয়ার একাদশে স্টিভেন স্মিথ থাকছেন সেটা নিশ্চিতই বলা চলে। অস্ট্রেলিয়ার এই ব্যাটার নিজেকে আরও একবার লর্ডসে প্রমাণ করতে মাঠে নামবেন। টেস্টে যার রান ১০ হাজারের বেশি, তার ব্যাটের দিকে টিম অস্ট্রেলিয়া এই ম্যাচেও বিশেষভাবে নির্ভর করবে, সেটাই স্বাভাবিক।

স্টিভ স্মিথ অবশ্য প্রতিপক্ষ বিবেচনাতেও আছেন দারুণ ছন্দে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সবশেষ ৮ ইনিংসের মাঝে ৪ ইনিংসেই আছে তার সেঞ্চুরি। ফাইনালেও বড় স্কোরই করতে চাইবেন নিশ্চিত। আর সেটাই যদি হয় তবে ইংল্যান্ডে দুই অনন্য রেকর্ডের ভাগীদার হবেন এই অজি তারকা। যেখানে তার পেছনে পড়ে যাবেন ডন ব্র্যাডমান কিংবা গ্যারি সোবার্সের মতো নামরাও।

ফাইনাল হবে লর্ডসে। যেখানে আগেও বেশ কিছু দারুণ ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ। মাত্র ৪ টেস্টেই এই মাঠে করেছেন ৫১২ রান । ফাইনালে ৬০ রান করতে পারলেই ভিনদেশী ক্রিকেটারদের মাঝে লর্ডসে সবচেয়ে বেশি রানের মালিক হবেন স্মিথ। বর্তমানে ৫৭১ রান নিয়ে যেখানে শীর্ষে আছেন গ্যারি সোবার্স।

লর্ডসে বিদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি রান
গ্যারি সোবার্স – ৫৭১
ডন ব্র্যাডম্যান – ৫৫১
স্টিভ স্মিথ – ৫১২
শিবনারায়ণ চন্দরপল – ৫১২

রেকর্ড হতে পারে আরও এক দিক থেকে। সেজন্য তার দরকার ফিফটি। ইংল্যান্ডের মাটিতে সফরকারীদের মধে সবচেয়ে বেশি ফিফটি আছে ভিড রিচার্ডস, অ্যালান বোর্ডার এবং স্টিভ স্মিথের। তিনজনের ফিফটিই ১৭টি করে। এবার স্মিথের একক রেকর্ডের জন্য দরকার কেবল ১ ফিফটি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অনন্য দুই রেকর্ডের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ

Update Time : ০৫:২৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫