Dhaka ১১:০২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

করোনায় আক্রান্ত নেইমার

  • Reporter Name
  • Update Time : ০৪:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : ২০২৩ সালের গ্রীষ্মে আল-হিলালে যোগ দেওয়ার পর থেকে নেইমারের সময় ভালো যাচ্ছে না। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ২০২৪ সালের জানুয়ারিতে সান্তোসে ফিরে আসলেও তেমন উন্নতি হয়নি তার ফিটনেসে।

বাল্যকালের ক্লাব সান্তোসের হয়ে এখন পর্যন্ত মাত্র ১২ ম্যাচ খেলেছেন নেইমার। ইনজুরি ও ফিটনেস সমস্যায় নিয়মিত মাঠে নামতে পারেননি এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

এবার আবারও বড় ধাক্কা খেলেন নেইমার, কারণ কোভিড-১৯ পজিটিভ হয়ে আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার তার করোনা পরীক্ষা পজিটিভ আসে এবং তখন থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।

ক্লাবের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (৫ জুন) থেকে শুরু হওয়া ভাইরাল উপসর্গের পর মেডিকেল বিভাগের পরামর্শে তার কোভিড-১৯ ধরা পড়ে। সে সময় থেকে নেইমার ক্লাবের কার্যক্রম থেকে দূরে থেকে বাড়িতে চিকিৎসকের নির্দেশনায় বিশ্রাম নিচ্ছেন।-ইত্তেফাক

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

করোনায় আক্রান্ত নেইমার

Update Time : ০৪:২০:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫