Dhaka ১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

  • Reporter Name
  • Update Time : ০৫:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দল হেরেছিল ২ উইকেটে। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ ইতোমধ্যে সমতায় রয়েছে। যে কারণে সিরিজের বাড়তি যোগ ম্যাচটিই হয়ে উঠেছে আকস্মিক অলিখিত ফাইনাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়।

সিরিজ বাঁচাতে লিটন দাসের জন্য ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। নতুন অধিনায়ক হিসেবে এটিই তার প্রথম সিরিজ। স্বাভাবিকভাবেই এই সিরিজটা হারাতে চাইবেন না তিনি। তবে অতীত ইতিহাসটা লিটন কিংবা বাংলাদেশ কাউকেই সঙ্গ দিচ্ছে না এই ম্যাচের আগে।

পেছনের দিকে ফিরে তাকালে দেখা যায় গেল ৭ বছরে কেবল দুইবারই সিরিজ নির্ধারণী ম্যাচ জিতে ফিরেছে বাংলাদেশ। ৬ বছর ৯ মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ জিতে ফিরেছিল বাংলাদেশ। আর শেষবার বাংলাদেশ টি-টোয়েন্টিতে সিরিজ নির্ধারণী ম্যাচ জিতেছিল জিম্বাবুয়ের বিপক্ষে। সেটা ২০২১ সালের ২৫ জুলাই।

এরপর থেকে পরের প্রায় ৩ বছর ৯ মাসে একাধিকবার সিরিজ নির্ধারণী ম্যাচের মুখোমুখি হলেও কখনোই জিতে ফেরা হয়নি টাইগারদের। তবে আরব আমিরাতের বিপক্ষে এমন ভুল করতে চায় না ফিল সিমন্সের শিষ্যরা।

আর সেই তাড়না থেকেই সিরিজের এই ম্যাচে আসতে পারে একাধিক রদবদল। আগের ম্যাচে পায়ের সমস্যায় থাকা পারভেজ হোসেন ইমন এদিন থাকতে পারেন একাদশে। এছাড়া হাসান মাহমুদের ফেরার সম্ভবনা রয়েছে। বরাবরের মতোই তিন পেসার এবং ২ স্পিনার নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। দলের একমাত্র অলরাউন্ডার হিসেবে থাকছেন শামীম পাটোয়ারি।

যেমন হতে পারে বাংলাদেশের একাদশ:
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হ্রদয়, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

Update Time : ০৫:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫