Dhaka ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

  • Reporter Name
  • Update Time : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • ১৭ Time View

অনলাইন ডেস্ক : ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের শেষ ম্যাচে গতকাল শ্রীলঙ্কার যুবাদের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত হয়। ফলে ৬ ম্যাচের এই সিরিজে ৩-২ ব্যবধানে জিতেছে আজিজুল হক তামিমের দল। সিরিজ জয়ের পরদিনই আজ (শুক্রবার) দুপুর ১২টা নাগাদ বাংলাদেশে এসে পৌঁছেছে যুব ক্রিকেটাররা।

দেশে ফেরার পর এখন ক্রিকেটাররা যার যার নিজ বাড়ির পথ ধরবেন। এরপর আগামী ২০ মে আবারও ক্যাম্প শুরুর কথা রয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের।

এর আগে বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে কলম্বোতে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ দল। ৩৯.১ ওভার খেলা হওয়ার পরই শুরু হয় বৃষ্টি। টানা তিন ঘণ্টার বৃষ্টিতে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন জাওয়াদ আবরার।

সর্বশেষ যুব এশিয়া কাপ জয়ের পর তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ এবার লঙ্কান ভূমি থেকে জয় নিয়ে ফিরল। যা ২০২৬ সালে জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে তাদের জন্য অনুপ্রেরণার। অবশ্য এর আগেই একাধিক সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

Update Time : ০৪:২৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫