Dhaka ০১:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের

  • Reporter Name
  • Update Time : ০৭:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : গতকাল বুধবার পাঞ্জাব কিংসের কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে চেন্নাই সুপার কিংস। এই জয়ে পাঞ্জাব রয়েছে প্লে অফের দৌড়ে। যেখানে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। এদিন ম্যাচ সেরাও হয়েছেন তিনি। তবে ম্যাচ শেষ গুনতে হচ্ছে শাস্তি।

চলতি মৌসুমে আইপিএলের বেশির ভাগ অধিনায়ক যে ভুল করে শাস্তি পেয়েছেন, শ্রে‍য়াসও সেই ভুলই করেছেন। অর্থাৎ নির্ধারিত সময়ে তার দল ২০ ওভার বোলিং করতে পারেনি। এক ওভার কম করেছে।

এ কারণে ম্যাচের সময় শেষ ওভারে ৩০ গজের মধ্যে অতিরিক্ত একজন ফিল্ডার রাখতে হয়েছে পাঞ্জাবকে। সেই ওভারেই হ্যাটট্রিক করেন যুজবেন্দ্র চাহাল। স্লো ওভার রেটের কারণে ম্যাচের পর অধিনায়ক শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

এদিন স্যাম কারানের ৮৮ রানের সৌজন্যে চেন্নাই আগে ব্যাট করে ১৯০ রান তুলেছিল। চাহাল ৩২ রানে ৪ উইকেট নেন। জবাবে প্রভুসিমরান সিং (৫৪) এবং শ্রেয়াসের (৭২) ইনিংসে ভর করে জিতে যায় পাঞ্জাব।

ম্যাচের পর শ্রেয়াস বলেন, ‘আমি যে কোনও মাঠে রান তাড়া করতে পছন্দ করি। বিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। সবার আগে আমি রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’

‘সম্প্রতি আমি অনুশীলনে অনেকক্ষণ পেসারদের বিপক্ষে ব্যাট করছি। বিশেষ করে নতুন বলে। তাতে আত্মবিশ্বাস অনেকটা ফিরে পেয়েছি। এই বিষয়টা নিয়ে কঠোর পরিশ্রম করছি।’-যোগ করেন।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের

Update Time : ০৭:১৮:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫