Dhaka ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

  • Reporter Name
  • Update Time : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৯ Time View

অনলাইন ডেস্ক : তারকাদের ক্ষেত্রে অভিনয়ই তাদের একমাত্র আয়ের উৎস নয়। প্রায় সকলেই কোনো না কোনো ব্যবসার সঙ্গে যুক্ত। ছবি প্রযোজনা ছাড়াও কেউ খোলেন রেস্তোরাঁ, কেউ পোশাক বা প্রসাধনী সংস্থা। তাদের একজন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি; যিনি অভিনয় ছাড়াও এক বিশেষ উদ্যোগে কোটিপতি হয়েছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার এই বিশেষ উদ্যোগের কথা খোলাসা করেছেন অভিনেত্রী।

প্রায় আট বছর আগে শিল্পাকে ডাকা হয়েছিল এক প্রসাধনী সংস্থার বিপণন-মুখ হিসেবে কাজ করার জন্য। কিন্তু এমনই দুর্ভাগ্য, অভিনেত্রীর পারিশ্রমিকটুকু দেওয়ার মতো ক্ষমতাও ছিল না সেই প্রতিষ্ঠানের।

শিল্পা বলেন, ‘ওরা আমার কাছে এসেছিল। আমার ভালো লেগেছিল। কিন্তু একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়োগ করার মতো সামর্থ্য ওই সংস্থার ছিল না। তখন আমিই ওদের প্রস্তাব দেই অংশীদার হওয়ার।’

শিল্পার দাবি, বিনিয়োগ করেই তিনি বিত্তবান হয়ে উঠেছেন। গত আট বছরে ওই সংস্থা ‘ইউনিকর্ন’ (১০০ কোটি মূল্য) হিসেবে আত্মপ্রকাশ করেছে। ২০১৮ সালে শিল্পা মাত্র ৬.৭ কোটি বিনিয়োগ করে ঘরে তুলেছিলেন ১৬ লক্ষ শেয়ার। ২০২৩ সালে শিল্পার সেই বিনিয়োগ মূল্য দাঁড়ায় ৩৯ কোটিতে।

২০২৩ সালে শিল্পা ওই সংস্থার ১৩.৯৩ লক্ষ শেয়ার বিক্রি করে দেন। তাতে তার লাভ হয় প্রায় ৪৫ কোটি ১৩ লক্ষ রুপি। সূত্রের খবর, ২০২৫ সালের ১৭ এপ্রিল ওই সংস্থাটির শেয়ারের বাজারমূল্য ২৩৬ রুপি। এখনও শিল্পা ওই সংস্থার ২.৩ লক্ষ শেয়ারের মালিক। সেই হিসেবে ওই সংস্থায় অভিনেত্রীর বিনিয়োগ মূল্য প্রায় ৫ কোটি ৪২ লক্ষ কোটি রুপি।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

অভিনয় নয়, শিল্পা কোটিপতি হয়েছেন যেভাবে

Update Time : ০৮:৩২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫