Dhaka ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সরাসরি দেখা যাবে যে চ্যানেলে

  • Reporter Name
  • Update Time : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : আগামী ২০ এপ্রিল থেকে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। আসন্ন এই সিরিজের সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা দূর হয়েছে। এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিটিভি।

ঘরের মাঠের এই সিরিজের সম্প্রচার স্বত্বই বিক্রি করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো প্রতিষ্ঠানই আগ্রহ দেখায়নি খেলা সম্প্রচার করতে। যে কারণে সিরিজটি বিটিভিতে দেখানোর সিদ্ধান্ত হয়েছে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের হোম সিরিজগুলো মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে সরাসরি সম্প্রচার হয়েছে টি স্পোর্টস ও জিটিভিতে। তবে গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া সিরিজের মাধ্যমে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

প্রসঙ্গত, আগামী ২০ এপ্রিল থেকে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। প্রথম টেস্টটি হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ সরাসরি দেখা যাবে যে চ্যানেলে

Update Time : ০৮:১৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫