Dhaka ০৩:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

  • Reporter Name
  • Update Time : ০৯:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ৬৫ Time View

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি আর নেই। সোমবার ৮৫ বছর বয়সে মারা গেছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। আব্দুল্লাহ আহমাদ বাদাবির পরিবার ও দেশটির মেডিকেল কর্তৃপক্ষের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি।

তার জামাতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন। তবে পোস্টে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুর বিষয়ে সুনির্দিষ্ট কোনও কারণ উল্লেখ করেননি তিনি।

আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মোহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আব্দুল্লাহ।

কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা নিয়ে গত রোববার জাতীয় হার্ট ইনস্টিটিউটে ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ আহমাদ বাদাবি। পরে শারীরিক অব্স্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

ইনস্টিটিউট বলেছে, সব ধরনের মেডিকেল প্রচেষ্টা সত্ত্বেও তাকে সুস্থ করে তোলা যায়নি। সোমবার সন্ধ্যার দিকে তিনি শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। এ সময় তার আশপাশে প্রিয়জন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছিলেন আব্দুল্লাহ। অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থী ইসলামের সমর্থক ছিলেন তিনি। তবে ক্ষমতায় থাকাকালীন জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই জ্বালানি ভর্তুকি পর্যালোচনার জেরে দেশটিতে দ্রব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।

পরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের এক বছর পর ২০০৯ সালে পদত্যাগ করেন আবদুল্লাহ। তৎকালীন ক্ষমতাসীন বারিশান ন্যাশনাল জোটে ভাঙনের জেরে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগে বাধ্য হন আব্দুল্লাহ আহমাদ বাদাবি। এরপর দেশটির ক্ষমতায় আসেন নাজিব রাজাক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

Update Time : ০৯:০২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫