Dhaka ০২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

  • Reporter Name
  • Update Time : ০৮:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
  • ১৩ Time View

অনলাইন ডেস্ক : লিওনেল মেসির পায়ের জাদুতে বুদ হয়ে কতশত ভক্ত যে তাদের সন্তানের নামের সঙ্গে মেসি জুড়ে দিয়েছেন তা নির্দিষ্ট করে বলা মুশকিল। তবে এমনটা যে হরহামেশাই ঘটে তা আর বলার অপেক্ষা রাখে না। অবাক করা ব্যাপার মেসির নামও রাখা হয়েছিল একজন তারকার নাম থেকে অনুপ্রাণিত হয়ে!

মেসির জন্মের আগে তার জন্য কোনো নাম ঠিক করা ছিল না। তার মায়ের পছন্দের নামের মধ্যে ‘Leonel’ একটা ছিল। মূলত আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সঙ্গে মিল রেখেই মেসির বাবা লিওনেল নামটা ঠিক করেন। পরে সেই নামেই পরিচিতি পান এই ফুটবল তারকা।

এই গল্পটা মেসির মা নিজেই শুনিয়েছেন। ২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া একটি সাক্ষাৎকারে মারিয়া কুচ্চিত্তিনি এমনটাই জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, “আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব।” সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখায়।’

‘ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় “Leonel” নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে ওর নাম রাখে “Lionel”। তখন আমি বলি, “এটা তুমি কী করলে!” সে আমাকে বলল, “আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি।”’

সময়ের পরিক্রমায় জনপ্রিয়তার মানদণ্ডে রিচিকেও ছাড়িয়ে গেছেন মেসি। যদিও দুজন দুই জগতের তারকা। তারপরও সবদিক বিবেচনায় মেসিই এগিয়ে। একই নামের দুই তারকার এবার সামনাসামনি দেখাও হয়েছে।

গত বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায়, ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। যে ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের এই জনপ্রিয় তারকার।

মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রিচি ক্যাপশনে লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন… আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

গায়কের নামে রাখা হয়েছিল মেসির নাম, দেখা হলো দুজনের

Update Time : ০৮:২২:২২ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫