Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

  • Reporter Name
  • Update Time : ০৫:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : সবশেষ বিপিএলটা যেন খুশদিল শাহ’র ক্যারিয়ারটাই নতুন করে উসকে দিয়েছে। পাকিস্তান জাতীয় দলের রাডার থেকে অনেকটাই ছিটকে গিয়েছিলেন নিজের অফফর্মের কারণে। তবে বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন দুর্দান্ত। ১০ ম্যাচে করেছেন ২৯৮ রান। উইকেট ছিল ১৭টি। ক্রিকইনফোর বিচারে ২০২৫ বিপিএলে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট রেখেছিলেন খুশদিল শাহ।

সেই বিপিএলের পর জায়গা করে নিয়েছিলেন পাকিস্তানের জাতীয় দলের স্কোয়াডে। আস্থার প্রতিদানও নেহাত মন্দ দেননি। এবারে অবশ্য পিএসএলেও আভাস দিলেন দারুণ কিছু করার। আসরের প্রথম ম্যাচেই গড়েছেন নতুন রেকর্ড।

মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৫ রানের টার্গেট তাড়া করতে নেমে খেলেছেন ৩৭ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস। তাতেই করেছেন নতুন রেকর্ড। পিএসএল ইতিহাসে সফল রানতাড়ায় ৬ নম্বরের নিচে নেমে সর্বোচ্চ স্কোর এখন খুশদিল শাহের। পেছনে ফেলেছেন দুই ক্যারিবিয়ান শেরফেইন রাদারফোর্ড এবং কাইরন পোলার্ডের কীর্তি।

২০২৪ আসরে করাচি কিংসের বিপক্ষে রানতাড়ায় নেমে অপরাজিত ৫৮ রানে দলকে জিতিয়েছিলেন রাদারফোর্ড। একইবছর লাহোর কালান্দার্সের বিপক্ষে রানতাড়ায় ৫৮ করেছিলেন কাইরন পোলার্ড। আর গতকাল মুলতানের বিপক্ষে ২৩৫ রানের সফল রানতাড়ায় খুশদিল করলেন ৬০ রান। ম্যাচটা তার দল জিতেছে ৪ উইকেটে।

পিএসএলে সফল রানতাড়ায় ৬ নম্বর বা এর নিচে সর্বোচ্চ স্কোর
৬০ – খুশদিল শাহ; প্রতিপক্ষ – মুলতান সুলতানস (২০২৫)
৫৮* – শেরফেইন রাদারফোর্ড; প্রতিপক্ষ – করাচি কিংস (২০২৪)
৫৮ – কাইরন পোলার্ড; প্রতিপক্ষ – লাহোর কালান্দার্স (২০২৪)

এই ম্যাচে অবশ্য খুশদিলের ঝোড়ো ইনিংসের সুবাদে বিব্রতকর রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান জাতীয় দল অধিনায়কের বিপক্ষে এই পর্যন্ত ৩ বার ২০০ এর বেশি রান চেজ হয়েছে। এমন বিব্রতকর অবস্থায় পড়তে হয়নি আর কোনো পিএসএল অধিনায়ককে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

বিপিএল মাতিয়ে পিএসএলেও ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা

Update Time : ০৫:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫