Dhaka ০২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

হাতে পতাকা, জার্সিতে ফিলিস্তিনি প্রতীক নিয়ে খেললেন ফুটবলাররা

  • Reporter Name
  • Update Time : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : মানবিক বিবেচনায় সারা বিশ্ব ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। গাজায় দখলদার ইসরায়েলের নির্মমতা নিয়ে সহমর্মিতা প্রকাশ করেছেন বাংলাদেশের অনেক ক্রীড়া ব্যক্তিত্ব। ফলে প্রাসঙ্গিকভাবেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগেও আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্মরণ করা হয়েছে।

৪৭ দিনের বিরতি শেষে গতকাল (শুক্রবার) থেকে ফের বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হয়। এদিন ফিলিস্তিনের প্রতি শ্রদ্ধা পোষণ করা হয়েছে মুন্সিগঞ্জে অনুষ্ঠিত চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের ম্যাচে। রহমতগঞ্জের ফুটবলাররা ম্যাচ শুরুর আগে ফিলিস্তিনি পতাকা হাতে নিয়ে টিম ফটোশেসন করেন। তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী নতুন ডিজাইনের জার্সি পরে খেলছে। তাতেও রয়েছে ফিলিস্তিনের পতাকার রংয়ের সংমিশ্রণ।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল মাঠে রাজনৈতিক বা ফুটবলের বাইরের কোনো বিষয় প্রদর্শনে কঠোর নির্দেশনা দিয়েছে। এই নিয়ম ভঙ্গের জন্য বিভিন্ন সময় ক্লাব ও ফেডারেশকে শাস্তিও দেয় ফিফা। ফিলিস্তিনে গাজাবাসীর ওপর নির্মম অত্যাচারে ফুটবলবিশ্ব বরাবরই সরব। স্কটল্যান্ডের ক্লাব সেল্টিকের গ্যালারি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বরাবরই। বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশের ফুটবলও এতে শরীক হয়েছে।

গতকাল প্রিমিয়ার লিগে দুই ম্যাচ ছিল, রহমতগঞ্জ ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে এবং আরেক ভেন্যুতে বাংলাদেশ পুলিশ ৩-০ গোলে ফকিরেরপুল ইয়ংমেন্সকে হারায়। আজ লিগে তিনটি ম্যাচ রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস ও ঢাকা মোহামেডানের মধ্যকার খেলাটি। মোহামেডান কিংসকে হারালে শিরোপা দৌড়ে এগিয়ে যাবে আর ছিটকে পড়বে কিংস। ড্র হলে কিংস ও মোহামেডান ঝুঁকির মধ্যে পড়লেও লাভবান হবে ঢাকা আবাহনী। ১০ ম্যাচে মোহামেডান ২৭, আবাহনী ২৩ ও কিংসের ২০ পয়েন্ট।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

হাতে পতাকা, জার্সিতে ফিলিস্তিনি প্রতীক নিয়ে খেললেন ফুটবলাররা

Update Time : ০৪:০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫