Dhaka ০২:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

আইপিএলে নতুন ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস

  • Reporter Name
  • Update Time : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

অনলাইন ডেস্ক : পাঞ্জাব কিংস এবং চেন্নাই সুপার কিংসের মধ্যেকার ম্যাচটা যারা দেখেছেন তারা নিজেদের এক অর্থে ভাগ্যবান বলতেই পারেন। রোজ রোজ নিশ্চয়ই টি-টোয়েন্টির দুই ইনিংসেই ২০০ রানের দেখা মেলে না। অবশ্য আইপিএলে গতকাল দুই ম্যাচের চার ইনিংসেই হয়েছে ২০০ এর বেশি রান। ক্রিকেটপ্রেমীদের জন্য বেশ ভালো একটা বিনোদনের দিন বলা চলে অনায়াসে।

তবে পাঞ্জাবের প্রিয়াংশ আর্যের ইনিংসটাকে নিয়ে কিছুটা আলাদা আলোচনার দাবি রাখে । ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসেই চতুর্থ দ্রুততম সেঞ্চুরি করে ফেলেছেন এই তরুণ ব্যাটার। তার এক সেঞ্চুরিতে একাধিক রেকর্ড তো ভেঙেছেই, দল হিসেবেও ইতিহাস গড়েছে পাঞ্জাব কিংস। যার পেছনে বড় অবদান রেখেছেন শশাঙ্ক সিং এবং মার্কো ইয়ানসেন।

চেন্নাইয়ের বিপক্ষে মুল্লানপুরে ঘরের মাঠে পাঞ্জাব সংগ্রহ করেছিল ২১৯ রান। যদিও শুরুটা হয়েছিল নড়বড়ে। ৮৩ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। সেই পাঁচ ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। অর্থাৎ, প্রথম ৫ উইকেট হারানোর পর পাঞ্জাব স্কোরবোর্ডে তুলেছে আরও ১৩৬ রান। আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান সংগ্রহের নতুন রেকর্ড এটি।

৬ষ্ঠ উইকেটে দুর্দান্ত খেলতে থাকা আর্যকে যোগ্য সঙ্গ দিয়েছেন শশাঙ্ক সিং। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মাত্র ৩৪ বলে ৭১ রান যোগ করে দলীয় ১৫৪ রানে আর্য আউট হলে ক্রিজে আসেন মার্কো ইয়ানসেন। সেই জুটিতে ৩৮ বলে আসে ৬৫ রান। তাতেই রানের নতুন রেকর্ড করে ফেলে পাঞ্জাব।

আইপিএলে প্রথম ইনিংসে ৫ উইকেট পতনের পর সবচেয়ে বেশি রান

১৩৬ – পাঞ্জাব কিংস; প্রতিপক্ষ চেন্নাই (২০২৫)
১২৫ – হায়দরাবাদ; প্রতিপক্ষ রাজস্থান (২০১৩)
১২৪ – কলকাতা; প্রতিপক্ষ দিল্লি (২০১৯)
১১৫ – কলকাতা; প্রতিপক্ষ বেঙ্গালুরু (২০২৩)

দলীয় রেকর্ড সমৃদ্ধ করতে গিয়ে ৫২ রানের ইনিংস খেলেছেন শশাঙ্ক সিং। ছোটোখাটো একটা রেকর্ড করে ফেলেছে তার সেই ইনিংসটাও। পাঞ্জাব কিংসের হয়ে ৭ নম্বর বা তার নিচে নেমে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এখন তার। সাত বা এর নিচে নেমে সর্বোচ্চ ৬১ রানের ইনিংস খেলেছিলেন আশুতোষ শর্মা (২০২৪ আইপিএল)। ৬০ রানের ইনিংস খেলেছিলেন ইরফান পাঠান (২০১০ সাল)।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

আইপিএলে নতুন ইতিহাস গড়ল পাঞ্জাব কিংস

Update Time : ০৫:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫