Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

৫ উইকেটের জয়ে পাকিস্তানে ভালো শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : ০৩:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • ১৪ Time View

অনলাইন ডেস্ক : নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগ্রেসরা। যেখানে স্কটল্যান্ড নারী দলকে পাঁচ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোরে আগে ব্যাটিংয়ে নেমে স্কটল্যান্ড সংগ্রহ করে ৭ উইকেটে ২৫১ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫১ বল এবং পাঁচ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।

সোবহানা মোস্তারীর হাফ সেঞ্চুরিতে ম্যাচে আধিপত্য দেখায় বাঘিনীরা। ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জেতান সোবহানা। এ ছাড়া ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ফারজানা হক। রিতু মনি করেন ৩৪ রান। ইশমা তানজিমের ব্যাটে আসে ২৬ রান।

এর আগে স্কটল্যান্ডের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন তিন ব্যাটার। সারাহ ব্রেইস করেন ৫৮ রান, ডার্সি কার্টার করেন ৫৫ এবং ক্যাথেরেইন ফ্রেজার খেলেন ৫২ রানের অপরাজিত ইনিংস। ক্যাথেরেইন ব্রেইস খেলেন ৩১ রানের ইনিংস।

বাংলাদেশের হয়ে বল হাতে দুটি উইকেট নেন রিতু মনি। একটি উইকেট তুলে নেন মারুফা আক্তার।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ থাইল্যান্ডের বিপক্ষে আগামী ১০ এপ্রিল। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

৫ উইকেটের জয়ে পাকিস্তানে ভালো শুরু বাংলাদেশের

Update Time : ০৩:০২:৪৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫