Dhaka ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

তামিমের বদলে অধিনায়ক হয়ে যা বললেন হৃদয়

  • Reporter Name
  • Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৮ Time View

অনলাইন ডেস্ক : ঈদের ছুটি শেষে আগামীকাল রোববার থেকে ক্রীড়াঙ্গনের ব্যস্ততা শুরু হচ্ছে। এদিন থেকে মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। এই পর্ব থেকে দেখা যাবে না মোহামেডান অধিনায়ক তামিম ইকবালকে। রমজানে খেলা চলাকালে মোহামেডানের অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে কার্যত ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।

মাঠের খেলা গড়ানোর আগে আলোচনায় তামিমের স্থলাভিষিক্ত হিসেবে অধিনায়কত্ব পাবেন কে। নতুন করে তারকা ঠাসা দল মোহামেডানের নেতৃত্বে কে আসবেন তা নিয়েই চলছিল আলোচনা। শেষ পর্যন্ত মোহামেডানের অধিনায়কত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়। দায়িত্ব পেয়ে আজ শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলেছেন নতুন অধিনায়ক।

সেখানে হৃদয় বলছিলেন, ‘চ্যালেঞ্জ সব সেক্টরে আছে আপনার প্রফেশনে আছে, আমার প্রফেশনেও আছে। তো চেষ্টা করব আমি এটা এনজয় করার জন্য। এবং চেষ্টা করব দলের জন্য যতটুকু পারব এই দিকটাতে কন্ট্রিবিউট করার জন্য।’

অসুস্থায় তামিম সরে গিয়েছেন। সামনে মোহামেডানের অনেক খেলোয়াড় যোগ দিবেন জাতীয় দলের অনুশীলনে। এ নিয়ে হৃদয় বলেন, ‘প্রথমত এটা আমাদের হাতে নেই, যতটুকু আমাদের হাতে আছে, যতটুকু কন্ট্রোলে আছে। এর ভেতর থেকে আমাদের সবকিছু করতে হবে। আমাদের দল প্রথম থেকেই বিগ বাজেটের দল, এখনো বিগ বাজেটের দল আছে।’

তামিমের ইনজুরির পর হৃদয় পুরো ব্যাপারটা দেখছেন নতুনদের সুযোগের মঞ্চ হিসেবে, ‘হয়তো দুই একটা খেলোয়ার অন-অফ আছে। জাতীয় দলের খেলা রয়েছে আশা করছি আমাদের যারা ব্যাকআপ আছে তাদের জন্য একটা পজিটিভ সাইন হবে এটা। তারাও তো খেলোয়াড়, তাদের তো সুযোগ দরকার। আমরা চেষ্টা করব তারা যখনই যে অবস্থায় সুযোগ আসবে, তারা জন্য কাজে লাগাতে পারে সুযোগটা।’

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

তামিমের বদলে অধিনায়ক হয়ে যা বললেন হৃদয়

Update Time : ০৬:২১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫