Dhaka ০২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

কেমন আছেন তামিম ইকবাল

  • Reporter Name
  • Update Time : ০৪:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
  • ৫ Time View

অনলাইন ডেস্ক : গত ২৮ মার্চ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরে যান তামিম ইকবাল। সেদিন (শুক্রবার) দুপুরের দিকে তিনি হাসপাতাল ছেড়েছিলেন। তখন বিসিবির এক চিকিৎসক বলেছিলেন, বর্তমানে তিনি সব দিক থেকেই ভালো আছেন ফলে চিকিৎসকদের পরামর্শেই বাড়িতে চলে যাচ্ছেন।

গত এক সপ্তাহ ধরে নিজের বাড়িতেই অবস্থান করছেন তামিম। তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে এখনো পুরোপুরি সুস্থ নন তিনি। তামিমের সর্বশেষ অবস্থা সম্পর্কে ঢাকা পোস্টকে এমনটাই জানিয়েছেন তার চাচা আকরাম খান।

তামিমকে আরো উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার পরিকল্পনা আছে তার পরিবারের। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এ সম্পর্কে নির্দিষ্ট কিছু বলতে পারেননি আকরাম।

তামিমের খোঁজ খবর রাখছেন বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরিও। তিনি জানালেন, সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়ার হয়েছে তামিমকে। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ীই বাড়িতে অবস্থান করছেন এই ক্রিকেটার।

তবে দেশের বাইরে যেতে হলে শরীর ফিট হওয়ার বিষয়টি বিবেচনায় রাখতে হবে। কারণ লম্বা ভ্রমণের জন্য শরীর যতটা ফিট থাকা প্রয়োজন তামিম এখনো সে পর্যায়ে আছেন কিনা তা চিন্তার বিষয়। তাই আপাতত বাইরের পরিকল্পনা হয়তো করছেন না তারা। তবে পরবর্তীতে তামিমের পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেবাশীষ।

উল্লেখ্য, গত মাসের শেষ সপ্তাহে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলা অবস্থায় মাঠেই দুইবার স্ট্রোক করে সাভারের এক হাসপাতালে ভর্তি হন তামিম ইকবাল৷ পরে তার হার্টে একটি রিং পরানো হয়। এরপর কিছুদিন ঢাকার এভারকেয়ার হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন তামিম।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

কেমন আছেন তামিম ইকবাল

Update Time : ০৪:৪২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫