Dhaka ১২:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

ধানক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির গলাকাটা মরদেহ

  • Reporter Name
  • Update Time : ০৬:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • ১৬ Time View

এস,এ সিরাজুল ইসলাম, মান্দা: নওগাঁর মান্দায় নিখোঁজের ৫দিন পর বোরো ধানের খেত থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার কশব মধ্যপাড়া গ্রামের তালপুকুরিয়া বিল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে সনাক্ত করেছেন তার স্বজনেরা। নিহত আব্দুল জব্বার উপজেলার নুরল্লাবাদ গ্রামের ফজের আলী মোল্লার ছেলে। তিনি গত শুক্রবার (২৮ মার্চ) থেকে নিখোঁজ ছিলেন।

নিখোঁজ আব্দুল জব্বারের ছোটভাই মোজাহারুল ইসলাম বলেন, কশব ভোলাগাড়ী গ্রামের জনৈক বুলবুল আহমেদের কাছে পাওনা টাকা নিতে গত শুক্রবার সকালের দিকে ভাই আব্দুল জব্বার বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বন্ধ পাওয়া যায়।

মোজাহারুল ইসলাম দাবী করেন, ‘লাশের গলায় থাকা চাঁদির চেন ও পায়ের স্যান্ডেল দেখে এটি ভাই আব্দুল জব্বারের লাশ বলে সনাক্ত করেছি। পরিবারের অন্য সদস্যরাও লাশটি আব্দুল জব্বারের বলে দাবী করেন।’

কশব মধ্যপাড়া গ্রামের বাসিন্দা খয়ের আলী বলেন, বিলের গভীর নলকূপের ড্রেনম্যান আজ বুধবার সকালে ওই এলাকায় পানি দিতে গিয়ে সামসুর রহমানের খেতে লাশটি পড়ে থাকতে দেখেন। এরপর পুলিশে সংবাদ দেওয়া হয়। বিলের মধ্যে ধানখেতে পড়ে থাকায় শিয়ালে লাশটি খেয়ে ছিন্নভিন্ন করে দিয়েছে।

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, উদ্ধার হওয়া লাশটি নিখোঁজ আব্দুল জব্বারের বলে সনাক্ত করেন তার স্বজনেরা। তবে লাশের সঠিক পরিচয় নিশ্চিত হওয়ার জন্য আমাদের মত করে কাজ করছি। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

ধানক্ষেতে পড়ে ছিল এক ব্যক্তির গলাকাটা মরদেহ

Update Time : ০৬:১৭:২০ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫