Dhaka ০২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

  • Reporter Name
  • Update Time : ০৫:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ২০ Time View

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিইয়ার লিগে (আইপিএল) গতকাল গুজরাট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। যেখানে ৪ বলে ৮ রান করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ম্যাচ খেলতে নামার সময়ই একটা রেকর্ড গড়েছেন তিনি।

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে ৪৫০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার ইতিহাস গড়লেন রোহিত। ২০০৭ সালে মুম্বাইয়ের হয়ে বারোদার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন রোহিত। সে বছর ২০ ওভারের ক্রিকেটে ভারতের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন তিনি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় ভারত। তার পরই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। তবে আইপিএল খেলছেন। গতকাল শনিবার গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজের ৪৫০তম টি-টোয়েন্টি ম্যাচ খেলে মাইলফলক স্পর্শ করলেন রোহিত।

এই তালিকায় রোহিতের পর দ্বিতীয় স্থানে রয়েছেন দীনেশ কার্তিক। কলকাতা নাইট রাইডার্সের সাবেক অধিনায়ক ৪১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। ভারতীয় দলের সাবেক অধিনায়ক এখনও পর্যন্ত ৪০১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তালিকায় চতুর্থ স্থানে মহেন্দ্র সিংহ ধোনি। ভারতকে জোড়া বিশ্বকাপ এনে দেওয়া সাবেক এই অধিনায়ক এখনও পর্যন্ত খেলেছেন ৩৯৩টি ২০ ওভারের ম্যাচ। পঞ্চম স্থানে রয়েছেন সুরেশ রায়না।সাবেক এই অলরাউন্ডারের খেলা টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা ৩৩৬।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়লেন রোহিত

Update Time : ০৫:০৯:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫