Dhaka ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ

যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

  • Reporter Name
  • Update Time : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ২৫ Time View

অনলাইন ডেস্ক : ক্যারিয়ারের সায়াহ্নে দাঁড়িয়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। হয়তোবা আর খুব বেশি দিন তাকে দেখা যাবে না আন্তর্জাতিক ফুটবলে। তবে তিনি রেখে যেতে পারেন তার উত্তরসূরি। রোনালদো জুনিয়র ইতোমধ্যেই একাধিক ক্লাবের জুনিয়র দলে খেলেছে।

১৪ বছর বয়সেই তার প্রতিভার ছাপ রেখেছে রোনালদো জুনিয়র। ইতোমধ্যেই জুভেন্টাস এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবে খেলেছে। বর্তমানে তার বাবার ক্লাব আল নাসরের যুবদলে খেলছে সে।

এবার সামনে আসছে তার জাতীয় দলে খেলা নিয়েও। তবে সে কোন দেশের হয়ে খেলবে? যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, স্পেন, কেপ ভার্দে এবং পর্তুগালের হয়ে খেলার সুযোগ আছে তার বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

২০১০ সালে ক্যালিয়াফোর্নিয়ার সান দিয়েগোতে জন্ম গ্রহণ করেছেন রোনালদো জুনিয়র। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবল দলে খেলতে পারবে সে। তবে এই দেশের হয়ে ছেলে খেলুক এমনটা হয়তো চাইবনে না রোনালদো। তাই যুক্তরাষ্ট্রের জার্সিতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই।

দুই মেয়াদে রোনালদো খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। এর ফলে চাইলে ছেলেকে ইংল্যান্ড দলে খেলাতে পারেন রোনালদো।

রোনালদো জুনিয়রের জন্ম ক্যালিয়াফোর্নিয়ায় হলেও তার শৈশব কেটেছে স্পেনে। অন্তত ৮ বছর পর্যন্ত রোনালদোর সঙ্গে এ দেশেই ছিল। আর আইনগতভাবে ১০ বছরের নিচের বয়সী কেউ যদি অন্তত ৩ বছর স্পেনে থাকে, তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সে হিসেবে স্পেনের হয়ে খেলার দরজাও খোলা আছে রোনালদো জুনয়রের।

রোনালদো জুনিয়রের নানীর বাড়ি মূলত আফ্রিকান দ্বীপ কেপ ভার্দেতে। তাই সেই দেশের হয়েও খেলার সুযোগ আছে তার। তবে শেষ পর্যন্ত বাবার মতো পর্তুগালের জার্সিতেই দেখা যেতে পারে তাকে। হয়তোবা রোনালদো নিজেও চাইবেন তার ছেলে নিজের দেশের হয়েই খেলুক।

Bangla Photocard Generatorv3.7
জনপ্রিয়

যেভাবে জানা যাবে এইচএসসির ফলাফল

যে ৫ দেশের হয়ে খেলার সুযোগ পাবে রোনালদোর ছেলে

Update Time : ০৪:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫