Dhaka ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ : কানাডার প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • ৬ Time View

অনলাইন ডেস্ক : চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্যযুদ্ধ। তিনি কানাডার সব পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন।

এরপর যুক্তরাষ্ট্রে গাড়ি আমদানিতেও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি। এতে অন্যান্য দেশের মতো ক্ষতির মুখে পড়বে কানাডাও। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শুক্রবার (২৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, “আমাদের অর্থনীতির গভীরতর সংহতকরণ এবং কঠোর নিরাপত্তা ও সামরিক সহযোগিতার ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সাথে থাকা কানাডার পুরোনো সম্পর্ক শেষ হয়ে গেছে”।

মন্ত্রিসভার বৈঠকের পর অটোয়াতে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কার্নি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের মুখে কানাডিয়ানদের “আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে পুনরায় পরিকল্পনা” করতে হবে।

তিনি বলেন, কানাডা প্রতিশোধমূলক শুল্ক আরোপের মাধ্যমে ট্রাম্পের শুল্কারোপের প্রতিক্রিয়া জানাবে যার “সর্বোচ্চ প্রভাব” পড়বে যুক্তরাষ্ট্রের উপর।

এর আগে ট্রাম্প গত বুধবার ঘোষণা করেছেন, তিনি যুক্তরাষ্ট্রে আমদানি করা যানবাহন এবং যানবাহনের যন্ত্রাংশের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন। এমনকি “এটিকে স্থায়ী পদক্ষেপ” বলেও মন্তব্য করেছেন তিনি।

এদিকে লিবারেল পার্টির নেতা কার্নি ১৯৬৫ সালে স্বাক্ষরিত কানাডা-মার্কিন অটোমোটিভ পণ্য চুক্তিকে তার জীবদ্দশায় সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি বলে অভিহিত করেছেন। তিনি ফরাসি ভাষায় বলেন, “এই শুল্কের মাধ্যমে সেই চুক্তি শেষ।”

তিনি বলেন, কানাডাকে এমন একটি অর্থনীতি গড়ে তুলতে হবে যা কানাডিয়ানরা নিয়ন্ত্রণ করতে পারে এবং এর মধ্যে অন্যান্য অংশীদারদের সাথে তার বাণিজ্য সম্পর্ক পুনর্বিবেচনা করাও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, কানাডিয়ানরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সাথে শক্তিশালী বাণিজ্য সম্পর্ক রাখতে পারে কিনা তা দেখার বিষয়।

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক ‘শেষ’ : কানাডার প্রধানমন্ত্রী

Update Time : ০৩:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫