Dhaka ০৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
News Title :
পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায় তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি বিদ্যুতের প্রিপেইড মিটারে ছাড়, খরচ নিয়ন্ত্রণে বাড়ছে সুবিধা ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করায় তেলের দাম বাড়ল হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ কৃষকের চাহিদাকে অগ্রাধিকার : ৬৪ জেলায় শতভাগ সার বরাদ্দ বিএনপি সরকারের মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন : বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে ইসির প্রস্তুতি সভা আজ সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী

সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি

  • Reporter Name
  • Update Time : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ১০ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের বরুনকান্দি এলাকা থেকে ছয়জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যায়। তবে দুপুর পর্যন্ত তাঁদের জ্ঞান ফেরেনি, ফলে নাম-পরিচয় জানা যায়নি।

নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হারুন রশিদ জানান, শহরের বাইপাস এলাকার একটি গ্যাস পাম্পের পাশ থেকে ছয় ব্যক্তিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাঁদের মধ্যে একজন অস্পষ্টভাবে জানিয়েছেন, তাঁরা হেমায়েতপুর থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কলা, পানি ও রুটি খাওয়ার পর থেকে তাঁরা কিছু মনে করতে পারছেন না। তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

পুলিশের ধারণা, তাঁরা অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে পারেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শহরের বাইপাস এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নওগাঁ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আবু জার গাফফার বলেন, ‘রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের চিকিৎসকেরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।’

Bangla Photocard Generatorv3.7

পুলিশের জন্যে ৫,৮৩০টি যানবাহন ক্রয়ে ৬,৬০৮ কোটি টাকার প্রস্তাব একনেকের অনুমোদনের অপেক্ষায়

সড়কের পাশে অচেতন অবস্থায় পড়ে ছিলেন ৬ ব্যক্তি

Update Time : ০৪:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫